ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই তাসকিন আহমেদ, তামিম ইকবালের খেলা ঘিরেও ধোঁয়াশা

Taskin Ahmed
Taskin Ahmed. ( Image Source: Twitter)

আগামী ৪ ডিসেম্বর ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে বাংলাদেশ। দই দেশের জন্যই এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতিপর্ব তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সিরিজে নামার আগেই বড়সড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। পিঠের ব্যথার জেরে ভারতের বিরুদ্ধে প্রথম এককদিনের ম্যাচ থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ। আর তাতেই যে চিন্তা বেশ খানিকটা বাড়ল বাংলাদেশের ব্রিগেডের তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে একইসঙ্গে  ভারতের বিরুদ্ধে অধিনায়ক তামিম ইকবালের নামা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তাসকিন আহমেদ। তাঁর হাত ধরেই খাদের কিনারা থেকে বারবার ঘুরে দাঁড়াতে পেরেছিল বাংলাদেশ। যদিও শেষরক্ষা হয়নি তাদের। ভারতের বিরুদ্ধেও যে সেই তাসকিন আহমেদই প্রধান ভরসা ছিল বাংলাদেশের তা বলার অপেক্ষা রাখে না। পিঠের সমস্যার কারণে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে তাঁকে ছাডাই নামতে হবে বাংলাদেশকে। সরকারীভাবে ঘোষণা না হলেও বাংলাদেশের প্রধান নির্বাচক ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন।

ভারতের বিরুদ্ধে ৬ ম্যাচে ১২ উইকেট রয়েছে তাসকিন আহমেদের

এই প্রসঙ্গে ক্রিকবাজকে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তাসকিন আহমেদ। তাঁর পিঠের সমস্যার জেরেই এমন সিদ্ধান্ত। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন তিনি, কত তাড়াতাড়ি এই সমস্যা কাটিয়ে তিনি প্রস্তুত হেতে পারেন সেদিকেই নজর রয়েছে এখন আমাদের।

তাসকিন আহমেদই শুধু নয় , “ভারতের বিরুদ্দে নামার আগে আরেকটি বিষয় নিয়েও চিন্তায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোটের জন্য এই ম্যাচে অনি্চিত হে পড়েছেন বাংলাদেশের একদিনের দলের অধিনায়ক তামিম ইকবালও। ঢাকাতে প্রস্তুতি ম্যাচের সময় ফের চোট পেয়েছেন এই তারকা ব্যাটার। আর তাতেই কিন্তু চিন্তা ক্রমশ বাড়ছে”।

এই প্রসঙ্গেও ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন, “আমরা তামিম ইকবালের স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তাঁরও একটি চোট রয়েছে, সেজন্যই ফিজিশিয়ান তাঁকে স্ক্যান করানোর  পরামর্শ দিয়েছেন, এরপরই তাঁর খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত”।

এবারের টি টোেয়েন্টি বিশ্বাকাপে তাসকিন আহমেদ অএসাখারণ পারফর্মযান্স দেখিয়েছেন। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে তালকিন আহমেদের পারফরম্যান্স অসাধারণ। ভারকতীয় েদলের বিরুদিধে এখনও পর্যন্ত মাত্র ৬টি ম্যাচ খেলেছেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই তাঁর ঝুলিতে রয়েছে ১২টি উইকেট। যারমধ্যে অভিষেকেই ভারতের বিরুদ্ধে পাঁচটি উইকেট রয়েছে এই তরুণ ক্রিকেটারের। একইসঙ্গে তাসকিন আহমেদের ইকনমি রেট রয়েছে ৪.৮৯ এবং গড় রয়েছে ১৭.১৬।

close whatsapp