বিরাট কোহলির ‘ভিডিও গেম’ মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন সূর্যকুমার যাদব
৫১ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন সূর্যকুমার
আপডেট করা - Nov 21, 2022 12:37 pm

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর আগ্রাসী পারফর্ম্যান্সের মাধ্যমে তারকা ব্যাটার সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি অর্জন করেছেন। কিউই বোলারদের বিরুদ্ধে নির্মম মেজাজে থাকা ৩২ বছর বয়সী গোটা মাঠ জুড়ে শট খেলেন এবং মাত্র ৫১ বলে অপরাজিত ১১১ রান করেন। তাঁর পাওয়ার-হিটিংয়ের সৌজন্যে শেষ পর্যন্ত ভারত বোর্ডে ১৯১ রান তুলতে পারে এবং পরে ৬৫ রানে্র সহজ জয় পায়।
যেখানে অন্যান্য ভারতীয় ব্যাটাররা দ্রুত গতিতে রান করতে গিয়ে রীতিমত লড়াই করছিলেন, সেখানে সূর্যকুমার ব্যতিক্রমী ছিলেন এবং ইনিংস শেষে তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৭.৬৫। বাকি ব্যাটাররা সম্মিলিতভাবে ৬৯ বলে মাত্র ৬৯ রান করেছিলেন। অন্যদিকে মুম্বাইয়ের ব্যাটার তাঁর স্বতন্ত্র মেজাজে অনায়াসে বাউন্ডারি মেরে ভারতের রান রেট বাড়িয়ে যাচ্ছিলেন।
ম্যাচটি দেখতে না পারলেও বিরাট কোহলি এমন অতিমানবিক পারফর্ম্যান্সের জন্য তাঁর সতীর্থ সূর্যকুমারের প্রশংসা করেছিলেন। এটিকে ‘ভিডিও গেম ইনিংস’ বলে অভিহিত করে কোহলি সূর্যকুমার যাদবকে বিশ্বের সেরা বলতে দ্বিধা বোধ করেননি।
Bhauu🤗🧿 https://t.co/FHXJg9bC7k
— Surya Kumar Yadav (@surya_14kumar) November 20, 2022
৩২ বছর বয়সীকে যখন এই টুইটের ব্যাপারে জানানো হয়, তখন ম্যাচ পরবর্তী সম্মেলনে মুখে বড় হাসি নিয়ে ডান-হাতি ব্যাটার বলেছিলেন যে তিনি এটিকে প্রশংসা হিসাবে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে উন্নতি করার চেষ্টা করবেন। “আমি এটিকে একটি প্রশংসা হিসাবে নেব এবং আরও ভালো করার চেষ্টা করব।
সূর্যকুমার ও কোহলির সম্পর্ক অত্যন্ত দৃঢ়
গত এক বছরে, সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলির জুটি ভারতকে বেশ কঠিন কিছু পরিস্থিতি থেকে ম্যাচ জিততে সাহায্য করেছে। কোহলি যখন তাঁর বহুল-প্রতীক্ষিত ৭১তম সেঞ্চুরি করেছিলেন, তখন স্কাই ক্রিজের বিপরীত প্রান্তে ছিলেন। ক্রিজে যখন দুজন একসঙ্গে থাকেন, তখন তাঁদের মধ্যে অসাধারণ বোঝাপড়া দেখা যায়। তাঁরা খুব সহজে একে অপরের খেলা বুঝতে পারেন।
তাঁদের বন্ধন সম্পর্কে কথা বলার সময় সূর্যকুমার প্রকাশ করেছিলেন যে ব্যাটিং করার সময় তাঁরা খেলা সম্পর্কে বেশী কথা বলেন না। স্কাই জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে ব্যাটিং করার সময় তাঁকে প্রচুর দৌড়তে হয়।
“সম্প্রতি, আমরা খুব ভালো অংশীদারিত্ব উপভোগ করেছি। কিন্তু একটা জিনিস আছে, সে সুপার ফিট হওয়ার কারণে আপনাকে অনেক দৌড়তে হবে,” নিউজ ১৮ দ্বারা উদ্ধৃত হয়েছেন সূর্যকুমার। “যদিও একসঙ্গে ব্যাট করার সময় আমরা খেলা নিয়ে বেশী কথা বলি না। আমরা একে অপরকে সম্মান করি, আমাদের খেলা ভালো করে জানি। আমি তাকে শুধু একটাই বলি তার প্রান্ত থেকে ব্যাটিং চালিয়ে যেতে যাতে আমি আমার শট খেলতে পারি,” তিনি যোগ করেছেন।