নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঋষভ পন্থকে দিয়ে ওপেনিং করানোর পরামর্শ ওয়াসিম জাফরের

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ। সময়টা খুব একটা ভাল য়ায়নি ঋষভ পন্থের। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর পরিবর্তে দীনেশ কার্তিককেই প্রথম একাদশে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে ভারতীয় দল। সেখানেই পঋষভ পন্থকে ওপেনার হিসাবে খেলানোর পরকামর্শ দিচ্ছেন ওাসিম জাফর। তাঁর মতে প্রথম ২০ থেকে ৩০ রান করার পর ঋষভ পন্থের মতো ভয়ঙ্কর ক্রিকেটার খুব কমই নাকি রয়েছে।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের প্রথম একাদশ বেছে নিয়েছেন প্রাক্তন েই ক্রিকেটার। এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে। দীনেশ কার্তিকও নেই এই দলে। শুক্রবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই সিরিজের আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর। তাঁর মতে এই সিরিজে ওপেনিংয়ে ঋষভ পন্থ একেবারে যোগ্য ক্রিকেটার। যদিও শেষপর্যন্ত কী হয়  তা তো সময়ই বলবে।

টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুটো ম্যাচ খেলতে পেরেছেন ঋষভ পন্থ। যদিও ব্যাট হাতে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল ঋষভ পন্থকেও। এবার সেই ঋষভ পন্থকেই খানিকটা সময় দেওয়ার বার্তা দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে ঋষভ পন্থ যখন পাঁচ নম্বর পজিশনে খেলতে আসেন সেই মুহূর্তে অনেকটা চাপ পড়ে যায়তাঁর ওপর। আর তাতেই নাকি খানিকটা অসুবিধা হচ্ছে তাঁর। এই কথা বলেই তাঁকে ওপেনিংয়ে খেলানোর পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার মতে ঋষভ পন্থের ব্যাটিংয়ের সেরা জায়গা হল টপ অর্ডার। ফিল্ডাররা যখন এগিয়ে আেন এবং ঋষভ পন্থ নিজের পারফরম্যান্স দেখানো শুরু করেন, সেই সময় কিন্তু ঋষভ পন্থ ভারতীয় দলের হয়ে ভয়ঙ্কর একজন ক্রিকেটার। টেস্ট এবং একদিনেই তা দেখা গিয়েছে। ব্যাটিং শুরু করে তিনি যখন একবারক ২০ থেকে ৩০ রান পেয়ে গিয়েছেন সেই সময় ঋষভ পন্থ সত্যিই একজন ভয়ঙ্কর ক্রিকেটার। আমার মনে হয় না বাউন্ডারি লাইনে ফিল্ডাররা থাকলেও বিশেষ কিছু একটা হবে”।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়াসিম জাফরের প্রথম একাদশ

শুভমন গিল
ঋষভ পন্থ
শ্রেয়স আইয়ার
সূর্যকুমার যাদব
হার্দিক পান্ডিয়া
দীপক হুডা
ওয়াশিংটন সুন্দর
হর্ষল পটেল
কুলদীপ যাদব/ যুজবেন্দ্র চাহাল
মহম্মদ সিরাজ
অর্শদীপ সিং

close whatsapp