ভারত বনাম নিউ জিল্যান্ড শেষ ম্যাচেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস
আপডেট করা - Nov 29, 2022 10:21 pm

টি টোয়েন্টি সিরিজ জিততে পারলেও, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের সুযোগ নেই ভারতীয় দলের। বুধবার একদিনের সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। ক্রাইস্টচার্চে শেষ ম্যাচেও কিন্তু একেবারে স্বস্তি নেই সকলে। দ্বিতীয় ম্যাচের মতো প্রবল বৃশ্টির সম্ভাবনা না থাকলেও, এই ম্যাচেও কিন্তু হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও ম্যাচের শেষের দিকেই রয়েছে সেই বৃশ্টির পূর্বাভাস। ফলে সিরিজের শেষে ম্যাচের ফলাফল ডাকওয়ার্থ লুইস নিয়মে নির্ধারিত হতেই পারে।
ঘরের মাঠে একদিমনের ফর্ম্যাটে দুরন্ত থন্দে রয়েছে কেন উইলিয়ামসনের নেতৃ্ত্বাধীন নিউ জিল্যান্ডেরক। এখনও পর্যন্ত একটানা ১৩টি একদিনের ম্যাচ ধরের ামঠে জিতেছেন কেন উইলিয়ামসন। সিরিজের শেষ ম্যাচ জিততে পারলেই একদিনের সিরিজ জিতে নেবে নিউ জিল্যান্ড। অন্যদিকে এওই ম্যাচ জিতে সিরিজ হার এড়ানোই এখন অন্যতম প্রধান লক্ষ্য। আর সেই পরিস্থিতিতেই বাড়তি চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। সিরিজের দ্বিতীয় ম্যাচও ভেস্তে গিয়েছিল এই বৃষ্টিতেই।
নিউ জিল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্রয়ের লক্ষ্যে ভারতীয় দল
প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট রান করেছিল ভারতীয় দল। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারাষ বোলারদের চূড়ান্ত ব্যর্থতাই শেষ করে দিয়েছিল ভারতীয় দলের জয়ের সমস্ত আশা। সেই ম্যাচে শিখর ধওয়ান, শুভমন গিল এবং শ্রেয়স আইয়াররা সকলেই বড় রানের ইনিংস খেলতে পেরেছিলেন। যদিও টম ল্যাথামের সেঞ্চুরী ইনিংস ভারতীয় ক্রিকেটারদের সমস্ত লড়াই ব্যর্থ করে দিয়েছিল। তিনি একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় বোলিং লাইনআপকে। ১৪৫ রানেরপ ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে টম ল্যাথাম।
সেই ম্যাচ ভারত সাত উইকেটে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ঘিরে দাঁড়ানোর সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। কিন্তু প্রবল বৃষ্টিতে শেষপর্যন্ত মাঝপথেই থেমে পরিত্যক্ত ঘোষণা হয়েছিল ম্যাচ। বুধবার সিরিজের শেষ ম্যাচে নামছে দুই দল। একদিকে নিউ জিলিযান্ডের লক্ষ্য সিরিজ জয়। অন্যদিকে ভারতের লক্ষ্যে সিরিজ হার এড়ানো। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ ড্র করতে পারবে ভারত। কিন্তু সেই ম্যাচেও কিন্তু রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। ডাকওয়ার্থ লুইস নিয়মে হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণ।
ম্যাচের প্রধমার্ধে বৃষ্টি হওয়ার সম্ভাব না থাকলেও, দ্বিতীয়ার্ধের মাঝপথে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও প্রবল বৃষ্টি নয়, শোনাযাচ্ছে হাল্কা বৃষ্টিই হতে পারে। অন্যদিকে ম্যাচের সময় তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। শোনাযাচ্ছে ঠান্ডা হাওয়া বওয়ার পাশাপাশি ১৪ ডিগ্রী সেলসিয়াস র্যন্ত হতে পারে ম্যাচের তাপমাত্রা। সেইসঙ্গে ৩৩ কিমি বেগে বইতে পারে ঠান্ডা হাওয়া।