আইপিএল ২০২৩-এর আগে কায়রণ পোলার্ডকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স

Kieron Pollard
Kieron Pollard. (Photo Source: Twitter)

২০২২ সালের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এারের আইপিএলে সবার শেষ দল হিসাবে প্রতিযেগিতায় যাত্রা শেষ করেছেন রোহিত শর্মারা। আগামী বছর আইপিএল শুরু হতে এখনও বেশ কেয়েকটা দিন বাকি রয়েছে। তার আগে এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। সবকিছু ঠিকঠাক চললে এূার কায়রন পোলার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে মুম্বই ইন্ডিয়ার শিবির। ২০২৩ আইপিএলের দলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে দেখা যাবে কায়রণ পোলার্ডকে।

আগামী আইপিএলের জন্য এই বছরের শেষেই হতে চলেছে মিনি নিলাম। ২০২৩ আইপিএলের জন্য কোন কোন ক্রিকেচারদের রাখা হচ্ছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো কোন কোন ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সিদধান্ত নিতে চলেছে, সেই তালিকায় বিসিসিআই.ের কাছে জমা দিতে হবে তাদের। ইতিমধ্যেই নাকি মুম্বই ইনেডিয়ান্স ও েচেন্নাই সুপার কিংস সেই কাজ করে ফেলেছেন। বিসিসিআইয়ের কাছে সেই তালিকাই ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

এবারের আইপিএল চলার মাঝেই দেশের জার্সি থেকে অবসর নিেয়েছিলেন কায়রণ পোলার্ড

শোনাযাচ্ছেই সেই তালিকাতেই নাকি নাম নেই কায়রণ পোলার্ডের। আসন্ন আইপিএলের মঞ্চে তাঁকে ছাডডাই মুম্বই ইন্ডিয়ান্স এবার নামতে চলেছে। কায়রণ পোলার্ডের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি এবার টানার সিদ্ধান্ত নেিয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স।  আইপিএলের ম়্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে  বহু ভাল পারফরম্যান্স দেখিয়েছেন কায়রণ পোলার্ড। এবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সেই মধুচন্দ্রিমারই শেষ েহতে চলেছে। ২০২৩ সালের আইপিএলের আর রোহিত শর্মার নেচৃত্বে নামবেন না পোলার্ড।

গতবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স কায়রণ পোলার্ডের ওপর তাদের ভরসা রেখেছিল। কিন্তু দলের েহয়ে সেই পুরনো ফর্ম দেখাতে ব্যর্থই হয়েছিলেন কায়রণ পোলার্ড। গোটা প্রতিযোগিতায় চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সও এবারের আইপিএলে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেনি। ২০২২ সালের আইপিএলেই ক্যাশরীচ লিগের ইতিহাসে সর্বোচ্চ খারাপ পারফর্ম্যান্স দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। লিগের ১০ নম্বরে থামতে েহয়েছিল মুম্বই ইন্ডিয়ানসকে। আইপিএলের ইতিহাসে এটাই ছিল মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

এবারের াইপিএলেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর সেজন্য এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছেন তারা। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে এবার কায়রণ পোলার্ডকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে মুম্বই ইন্ডিয়া্ন্সের সঙ্গেই কোন কোন ক্রিকেটারদের ধরে রাখা হচ্ছে সেই তালিকা জমা দিয়েছে চেন্নাই সুপার কিংসও।

close whatsapp