টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সেরা খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করল আইসিসি

ইংল্যান্ডের তিনজন, পাকিস্তান ও ভারতের দুজন করে এবং শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের একজন খেলোয়াড় রয়েছেন তালিকায়

England Win
Jos Buttler and Alex Hales. (Image Source: Twitter)

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য নয় সদস্যের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আইসিসি। প্রতিযোগিতার ফাইনাল হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ১৩ই নভেম্বর ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। দুই ফাইনালিস্ট দলের মোট পাঁচজন ক্রিকেটারকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব এবং টুর্নামেন্টের শীর্ষস্থানীয় রান-স্কোরার বিরাট কোহলি। ক্রিকেটপ্রেমীরা তাদের পছন্দের খেলোয়াড়দের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বাছাই করার জন্য আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারেন। সেমি-ফাইনালে হেরে যাওয়ার আগে সূর্যকুমার বেশ কিছু দর্শনীয় ইনিংস খেলেছিলেন। একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার এই পুরস্কার জেতা কোহলি ভারতের হয়ে ছয় ম্যাচে চারটি অর্ধশতক করার পরে তৃতীয়বারের জন্য পুরস্কারের লড়াইয়ে রয়েছেন।

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে অলরাউন্ডার শাদাব খান ও ফাস্ট বোলিং তারকা শাহীন আফ্রিদিকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শাদাব প্রতিযোগিতায় পাকিস্তানের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় এবং খেলার সব বিভাগেই চমৎকার অবদান রেখেছেন। শাহীন আফ্রিদি প্রথম দুই ম্যাচে উইকেটহীন থাকার পর ধীরে ধীরে টুর্নামেন্টে ছন্দ পাওয়া শুরু করেছিলেন এবং এখন তাঁর সংগ্রহে মোট দশ উইকেট রয়েছে।

সবচেয়ে বেশী খেলোয়াড় রয়েছেন ইংল্যান্ড থেকে

অন্য ফাইনালিস্ট ইংল্যান্ডের তিনজন খেলোয়াড় মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতের বিরুদ্ধে দাপুটে জয়ের অন্যতম দুই প্রধান কারিগর জস বাটলার ও অ্যালেক্স হেলস এই পুরষ্কারের দাবীদার হিসেবে জায়গা পেয়েছেন। এ ছাড়া ডেথ ওভারে অনবদ্য বোলিং করা স্যাম কারানও রয়েছেন তালিকায়। জোফ্রা আর্চারের অনুপস্থিতিতে কারান ইংল্যান্ডের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলার হয়ে উঠেছেন।

জিম্বাবোয়ে সেমিফাইনালে না উঠলেও তাদের অলরাউন্ডার সিকান্দার রাজা এই পুরস্কারের অন্যতম দাবিদার। এই তারকা ক্রিকেটার প্রতিযোগিতায় সেরা ফর্মে ছিলেন। ২১৯ রান করার পাশাপাশি বল হাতে দশ উইকেট শিকার করেছিলেন তিনি।

খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাঁর দক্ষতা প্রদর্শনের জন্য পরিচিত শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা আট ম্যাচে টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়েছেন এবং এখনও পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষস্থানীয় উইকেট শিকারী। তাঁর হাতেও দেখা যেতে পারে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

close whatsapp