টি টোয়েন্টিতে ৪০০০ রান করে ইতিহাস তৈরি করলেন বিরাট কোহলি
আপডেট করা - Nov 10, 2022 3:36 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে শুধু ভারতীয় দলের ত্রাতা নয়, একের পর এক রেকর্ডও গড়ে চলেছেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বিরাট কোহলির মুকুটে নতুন পালক। টি টোয়েন্টির মঢ্তে ইতিহাস লিখলেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ৪০০০ রানের মালিক হলেন বিরাট কোহলি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই রেকর্ড গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ যেন এখন সুধুই বিরাট কোহলি ময়।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেও বিরাট কোহলির মুকুটে নতুল পালক। বিশ্ব ক্রিকেটের কোহিনুর নামেই এখন তাঁকে ডাকতে শুরু করেছেন সকেলে। হবে নাই বা কেন ইংল্যান্ডের বিরুদ্ধেও বিরাট ফর্ম অব্যহত কোহলির। এদিন টি টোয়েন্টি ফর্ম্াটে ইতিহাস তৈরি করলেন তিনি। বিশ্বকাপের সেমিফাইনালেই প্রথম ব্যাটার হিসাবে ৪০০০ রান রান করলেন তিনি।
এই মুহর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিকও বিরাট কোহলি
গত ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে এবারের টি টোয়েন্চি বিশ্বকাপে নয়া রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। মহেলা জয়বর্দনের রেকর্ড টপকে দিয়েছেন তিনি। টি টোয়েনব্টি বিশ্বকাপের ইতিহাসে েখথন সর্বোচ্চ রানের মালিক প্রাক্তন বারত অধিনায়ক। কয়েকদিন নআগেই টি টোয়েন্টি ফর্ম্াটে সর্বোচ্চ রানের রেকর্ডে পৌঁছেছিলেন তিনি। কিন্তু তাঁর সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে সেটাই করলেন তিনি। টি টোয়েন্টি ফর্ম্যাটে বিরাট কোহলি এখন ৪০০০ রানের নতুন মাইলস্টোনের মালিক। একইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের ম়ঞ্চে নতুন রেকর্ডও গড়লেন তিনি।
এদিন ইংল্যান্ডের বিরুদ্ধেই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ১০০টি তার মারার রেকর্ড গড়লেন তিনি। এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুরেধর্ষ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পাকিস্তান থেকে নেদারল্যান্ডস, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগড় বিরাট কোহলিই। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধেও রানের ঝলক দেখা গেল বিরাট কোহলির ব্যাটে।
এবারের বিশ্বকাপে চতুর্থ অর্ধশতরানটা করে ফেললেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন ৪০ েবলে ৫০ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৪টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। আর তাতেই নিজের কেরিয়ারের নতুন রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। এই মুহূর্তে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিকের নামও বিরাট কোহলিই।