চোটমুক্ত রোহিত শর্মা, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া

Rohit Sharma
Rohit Sharma. (Image Source: Twitter)

টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নামার ৪৮ ঘন্টা আগেই বড়সড় চিন্তায় পড়ে গিয়েছিল ভারতীয় দল। নেটে প্রস্তুতি লাকালীনই হাতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। থ্রোডাউনেই সেই চোট পেয়েছিলেন তিনি। এরপরই রোহিতক শর্মা মাঠ ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন। অবশেষে স্বস্তি।চোট গুরুতর নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত েেেরয়েছেন রোহিত শর্মা। ম্যাচের আগের সাংবাদিক সম্নেলনে এসে সেই খবর সকলকে জানিয়ে দিলেন খোদ রোহিত শর্মাই।  সেইসঙ্গে ঋষভ পন্থ এবং দানেশ কার্তিককে নিেয়েও দিলেন বার্তা।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। এখনও পর্যন্ত একটিই ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চে গ্রুপশীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। এবার তাদের সামনে ইংল্যান্ড। সেই ম্যাচেই রোহিত শর্মার নামা নিয়ে দেখা দিয়েছিল েকটা জল্পনা। বিশেষ করে মঙ্গলবার থ্রোডাউন চলাকালীন হাতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। যদিও সেই চোট বেশী গুরুতর হয়নি। শেষপর্ন্ত মাঠে নামতে পারবেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনিই নামছেন অধিনায়ক হিসাবে।

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে একটিই অর্ধশতরান পেয়েছেন রোহিত শর্মা

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত রোহিত শর্মা তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি। মাত্র একটিই অর্ধশতরান পেয়েছেন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মাকে নিয়ে সকসেই বেশ আশাবাদী রয়েছেন। একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তাদের ঘরের মাঠে সেই সিরিজ জেতাই যেন এবার ভারতীয় দলকে অন্যতম আত্মবিশ্বাস যোগাচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া হয়ে েরয়েছেন রোহিত শর্মা।

এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিেয়েছেন, “গতকাল আমার হাতে চোট লেগেছিল, কিন্তু এখন আমি একেবারে ঠিকঠাক রয়েছি। হ্যাঁ একটা সমস্যা হয়েছিল বটে, কিন্তু এখন সব ঠিক রয়েছে। একটা জিনিস সত্যিযে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোটা একটা বিরাট চ্যালেঞ্জ। সেটাই আমরা করতে পেরেছিলাম এবং এই সিরিজ জয়টাই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে আমাদের। তবে টি টোয়েন্টি ক্রিকেট কেমন হয় সেই সম্বন্ধে যথেষ্ট ভালভাবে অবহগত রয়েছি আমরা। আর সেটাই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে আমােদের”।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের হাতধরে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেটাও যে ভারতীয় শিবিরে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়টাও টিম ইন্ড়িয়ার অন্যতম প্রধান আত্মবিশ্বাস জোগাচ্ছে।

close whatsapp