সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নিজেদেরকে আন্ডারডগ বলছেন মোঈন আলি

Moeen-Ali
Moeen-Ali. ( image source: Twitter )

টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্ব শেষ। আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্বককাপের সেমিফাইনাল। সেখানেই ভারত বনাম ইংল্যান্ড। বৃহস্পতিবার অ্যাডিলিডে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামবে টিম ইন্ডিয়া। ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পরদ। সেই ম্যাচে নামার আগে অবশ্য নিজেদেরকে খানিকটা পিছিয়েই রাখছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মোঈন আলি। বিশেষ করে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের পারফরম্যান্সের নীরিখে ভারতকেই এগিয়ে রাখছে ব্রিটিশ তারকা।

ইংল্যান্ডটি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলেও খু একটা যে ভাল পারফরম্যান্স তারা প্রদর্শন করেছেন েতেমনটা কিন্তু নয়। বেশীরভাগ ম্যাচেই ইংল্যান্ডের ব্যাটিং পারফরম্যান্সে ধস নামতে দেখা গিয়েছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও, সেই ম্যাচে কিন্তু ইংল্যান্ডের মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। এছাড়া ব্রিটিশদের অধিনাক জস বাচলারও সেভাবে রানের মধ্যে নেই। সেই সমস্ত দিক বিচার করে সেমিফাইনালের মঞ্চে নিজেদেরকে আন্ডারডগ বলতে কোনওরকম দ্বিথা নেই মোঈন আলির।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে এবার ভারত বনাম ইংল্যান্ড লড়াই

টি টোয়েন্টি বিশ্বকাপে এবার দুর্ধর্ষ ফর্মে রয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাদ দিলে এখনমও পর্যন্ত কোনও ম্যাচেই হারেনি টিম ইন্ডিয়া। শুধুমাত্র তাই নয় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারতীয়দল। শেষ ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন সূর্যকুমার যাদব। ভারতের বিরুদ্ধে নামার আগে যে এসব নিয়ে ব্রিটিশ শিবিরে হিসাব নিকাশ চলছে তাও বেশ স্পষ্ট এখন।

এই প্রসঙ্গেই ইংল্যান্ড শিবিরের অন্যতম তারকা মোঈন আলি জানিয়েছেন, “এই ম্যাচে ইংল্যান্ড আন্ডারডগ হয়েই মাঠে নামতে চলেছে। বিশেষকরে শেষ কয়েকবছরে ভারতীয় দল এই ফরে্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। এই বিশ্বকাপে তো সকলেই তাদের পারফরম্যান্স দেখতে পাচ্ছে। আমি সত্যিই নিজেদের এগিয়ে থাকার কথা মনে করিনা। সত্যি কথা বলতে কী তাদের থেকে খানিকটা হলেও পিছিয়ে রয়েছি আমরা”।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফর্মযান্স দেখাচ্ছে ভারতীয়দল। বিশেষ করে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। শেষ ্মযাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন সূর্।কুমার যাদব। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে ভারতীয় দল।

সেমিফাইনালে বৃহস্পকিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগে ব্রিটিশ শিবির যে যথেষ্ট সাবধানী তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp