সূর্যকুমার যাদবকে টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার মনে করছেন গৌতম গম্ভীর
আপডেট করা - Nov 6, 2022 7:14 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপে সময় যত এগোচ্ছে, ভারতের এই তারকা ক্রিকেটার যেন ততই ভয়ঙ্কর হয়ে উঠছেন। এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে যখন রোহিত, বিরাট কোহলি ব্যর্থ হয়ে মাঠ ছেড়েছেন, সেই সময়ই টিম ইন্ডিয়ার ত্রাতার নাম সূর্যকুমার যাদব। তাঁর দাপুটে ইনিংসের সৌজন্যেই জিম্বাবোয়ের বিরুদ্ধে বিরাট রানের পাহাড় গড়ে তোলে ভারত। আর তাতেই সাফল্য। সূর্যকুমার যাদবের এমন পারফর্মযান্স দেখে তাঁকে প্রশংসায় ভরালেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয়েদলের জার্সিতে দুজন ক্রিকেটারই বিধ্বংসী ফর্মে রয়েছেন। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। লোকেশ রাহুল সদ্। ফর্মে ফিরলেও, ভারতীয় দলের হয়ে এই দুজনের নিজেদের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর সময় যত এগোচ্ছে সূর্যকুমার যাদব ততই সকেলকে মুগ্ধ করকে চলেছেন। বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যেই ২০০ রানের গন্ডী টপকে গিয়েছেন সূর্যকুমার। শুধু তাই নয়, পরপর তিনটি অর্ধশতরানও করে ফেলেছেন সূর্যকুমার যাব। সূর্যের এমন পারফরম্যান্স দেখার পরই গৌতম গম্ভীরের বিশেষ মন্তব্য।
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সূর্যকুমার যাদব
যেভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদব নিজের পারফরম্যান্স দেখিয়ে চলেছেন, তা দেখার পর এই প্রতিযোগিতায় এই তারকা ক্রিকেটারকেই নিজের পছন্দের ক্রিকেটার বেছে নিচ্ছেন গৌতম গম্ভীর। তাঁর মতে এই সূর্যকুমারের যাদবেরই হওয়া উচিত্ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটার। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকের নাম সূর্যকুমার যাদব। তাঁকেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।
এই প্রসঙ্গে গৌতম গম্ভীর জানেিয়েছেন, তাঁকে নিয়ে আমরা সবসময়ই কথাবার্তা বলে থাকি। বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং রোহিত শর্মারা সকলেই খানিকটা অর্থোডক্স ক্রিকেটার। সূর্যকুমার যাদব সম্পূর্ণ আলাদা। ভারতীয় দল চার নম্বর পজিশনে এমন ধরণের ক্রিকেটার এর আগে আর কখনোও পায়নি।
গৌতম গম্ভার আরও জানিয়েছেন, এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যেই ৩টি অর্ধশতরান হাঁকিয়ে ২০০ এর ওপর রান করে নিয়েছেন সূর্যকুমার যাদব। ভারত যদি বিশ্বকাপ জিততেই না পারে, তবেও সূ্র্যকুমার যাদব যেমন প্রভাবশালী ক্রিকেট খেলেছেন তাতে ইতিমধ্যেই এই প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়ে গিয়েছেন তিনি।
জিম্বাবোয়ের বিরুদ্ধে এদিন নামা থেকেই ভয়ঙ্কর মেজাজে ছিলেন সূর্যরকুমার যাদব। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কোনও জিম্বাবোয়ে বোলারই। ২৫ বলে ৬১ রানের ইনিংসটি জুড়ে রয়েছে শুধুই ছয় ও চারের বন্যা। গোটা ম্যাচে সূর্যকুমার একাই মেরেছেন ৪টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি। আর তা দেখেই এখন সকলে আপ্লুত।