ইংল্যান্ডের পাওয়ার প্লেতে খারাপ বোলিংকেই হারের কারণ মনে করছেন দাসুন শনাকা
আপডেট করা - Nov 5, 2022 8:02 pm

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিল শ্রীলঙ্কা। তাদের ঘিরে প্রত্যাশাও ছিল অনেকের। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছন্দপতন হয়েছে শ্রীলঙ্কার। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল তারা। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও শেষ ম্যাচটা জিতেই শেষ করতে চেয়েছিল তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষপর্যন্ত একটা লড়াই শ্রীলঙ্কা চালালেও, শেষপর্যন্ত জিততে পারেনি তারা। ম্যাচ শেষে হতাশার কথাই ঝড়ে পড়ল দাসুন শনাকার মুখ থেকে। ম্যাচ শেষে তাদের হারের কারণও বলতে দ্বিধা করেননি দাসুন শনাকা।
এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। শুরুটা ভালভাবে করলেও, পাথু নিসাঙ্কা সাজঘরে ফেরার পরই সমস্যায় পড়েছিল শ্রীলঙ্কা বাহিনী। কম রানের মধ্যেই শেষ হয়ে গিয়েছি শ্রীলঙ্কা। লড়াই অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল শ্রীলঙ্কার বোলাররা। কিন্তু পাওয়ার প্লের ছটা ওভারই যে তাদের সমস্ত আশা শেষ করে দিয়েছিল তা বলতে এদিন কোনও দ্বিধা করেননি শ্রীলঙ্কা অধিনায়ক।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর হতাশার সুর দাসুন শনাকার গলায়
ইংল্যান্ডের ব্যাটিং সময় দ্বিতীয় অর্ধে বল হাতে ম্যাচে এদিন দুরন্ত কামব্যাক করেছিল ইংল্যান্ড। কিন্তু সেই সময় অনেকটাই দেরী হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার। রান কম হওয়ার কারণেই যে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা আর শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে পারেনি তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে সেই কথা গুলোই বারবার এদিন দাসুন শনাকার মুখে শোনা গিয়েছে। দেশে ফিরে নিজডেদের খামতির জায়গাগুলোতেই নজর দেওয়ার কথা শ্রীলঙ্কার অধিনায়কের মুখে।
এদিন ম্যাচ শেষে তিনি জানিেয়েছেন, “এদিন ম্যাচ খুব উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমরা অনেকটাই ভাল ফল করতে পারতাম। এদিনের ম্যাচে পিচ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ম্যাচের প্রথমার্ধে যেখানে আমাদের মোমেন্টাম তৈরি করার পরিস্থিতি ছিল। সেখানেই পাওয়ার প্লেতে আমরা খুব একটা ভাল বোলিং করতে পারিনি। বিশেষ করে সেখানেই অ্যলেক্স হেলস অসাধারণ ব্যাটিং করেছেন। আমি মনেকরি আমরা বেশ ভালই ক্রিকেট খেলেছি এখানে, কিন্তু কয়েকটা চোট আঘাতের খেসারতই দিতে হয়েছে আমাদের”।
ম্যাচ শেষেদাসুন শনাকা আরও জানেিয়েছেন, “দেশে ফেরার পর যে জায়গাগুলোতে আমরা ঠিকঠাক পারফরম্যান্স দেখাতে পারিনি, সেই দিক গুলোতেই নজর দিতে হবে আমাদের। হাসারঙ্গা এবং মহিসা থিকসানা গোটা প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স দেখিয়েছেন, কিন্তু বাকিরা সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি। এদিন তারা নিজেদেরর ফর্ম প্রদর্শন করলেও, এই একটা জায়গাই আমাদের আরও ভালভাবে দেখতে হবে। ক্যাচ নেওয়াতেও বেশ কিছু সমস্যা রয়েছে আমাদের। সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে”।