মেলবোর্নে ভারতের ওপরই বাড়তি চাপ থাকবে, মনে করছেন ক্রেগ আরভিন

Indian Team
Indian Team. (Photo Source: Twitter)

গ্রুপ ওয়ান থেকে দুটো দল টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। শনিবার শ্রীলঙ্কাকে ইংল্যান্ডহারানোর পরই নিউ জিল্যান্ডের সঙ্গে এই গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে তারাও।  এবার গ্রুপ টু থেকে কোন দুই দল প্রথম চারে পৌঁছয় সেটাই এখন দেখার। রবিবার সেই লক্ষ্যেই নামছে ভারতীয় দল। এই মুহূর্তে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতলেই সেমিফাইনালে তাদের জায়গা পাকা। সেই ম্যাচে নামার আগেই অবশ্য মাঠের বাইরে মনস্তাত্তিক খেলা শুরু করে দিয়েছেন জিম্বাবোয়ে অধিনায়ক।

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে জিম্বাবোয়ে। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে তাদের হারানোর আর কিছুই নেই। আর যেকোনও প্রতিযোগিতায় এটাই যে একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে জিম্বাবোয়ের কোনওরকম সুযোগই এই বিশ্বকাপে নেই। কিন্তু ভারতের সামনে  রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের হাতছানি। সেখানেই চাপ যে ভারতের মাথায়বেশী থাকবে তা মানতে কোনওএ দ্বিধা নেই জিম্বাবোয়ের অধিনায়কের।

পাকিস্তানকে হারিয়ে এবারের বিশ্বকাপে সকলকে চমকে দিয়েছে জিম্বাবোয়ে

আর সেটাই যে ভারতের বিরুদ্ধে এদিন কাজে লাগাতে চাইছে জিম্বাবোয়ে সেটাও বেশ স্পষ্ট। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বিরাট অঘটন ঘটিয়েছিল জিম্বাবোয়ে। আর তাতেই সকলকে চমকে দিয়েছিল জিম্বাবোয়ে। যদিও শেষরক্ষা তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপে করতে পারেনি। শেষপর্যন্ত ছিটকেই গিয়েছে। এবার ভারতের বিরুদ্ধে নামার অপেক্ষায় রয়েছে জিম্বাবোয়ে। ভারতের ওপর থাকা চাপকেই কাজে লাগাতে মরিয়া হয়ে রয়েছে জিম্বাবোয়ে।

এই প্রসঙ্গে ম্যাচ শুরু হওয়ার আগের দিন জিম্বাবোয়ে অধিনায়ক জানিয়েছেন, “আমার মনে হয় রবিবারের ম্যাচে যে দুরকমের চাপ কাজ করবে। এই ম্যাচ জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করার জন্য ভারতীয় দল অবশ্যই চাপ অনুভব করকবে। অন্যদিকে আমাদের সামনেও এই ম্যাচজেতাটা  অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। এই ম্যাচের পারফরম্যান্স পরের বিশ্বকাপে আমাদের সুপার টুয়েলভের পৌঁছনোর আত্মবিশ্বাস যোগাবে। এমসিজির মতো মাঠে হাজার হাজার সমর্থকদের সামনে ভারকতের মতো দলের বিরুদ্ধে খেলতে নামাটাই আমাদেরকে আরও আনন্দ দেবে”।

অন্যদিকে জিম্বাবোয়েকেও কিন্তু ভারতীয় দল একেবারেই হাল্কাভাবে নিতে নারাজ। বরং জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিার জোর েকদমে চলছে প্রস্তুতি। জিম্বাবোয়েকে শুরু থেকই ম্যাচে চাপের মধ্যে রাখার পরিকল্পনা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ধারেভারে এগিয়ে থাকলেও এই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী টিম ইন্ডিয়া।

close whatsapp