আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে গুজরাত টাইটান্স
গতবারের চ্যাম্পিয়নদের স্কোয়াড থেকে এই তিন ক্রিকেটারকে সরিয়ে দেওয়া হতে পারে
আপডেট করা - Nov 5, 2022 7:25 pm

গুজরাত টাইটান্স (জিটি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আত্মপ্রকাশ করেই ইতিহাস রচনা করেছে। তারা হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে অর্থসমৃদ্ধ টুর্নামেন্টে প্রবেশ করেছিল। এর আগে হার্দিক কখনই কোন প্রতিযোগিতামূলক পর্যায়ে কোন বড় দলের অধিনায়কত্ব করেননি। খুব কম বিশেষজ্ঞই তাদের খেতাব জয়ের দাবীদার মনে করেছিল কিন্তু তারা অনেককেই ভুল প্রমাণ করে শিরোপা জিতেছিল।
হার্দিক পান্ডিয়া ও তাঁর সতীর্থরা দলের হয়ে এমন ম্যাচও জিতেছেন যেগুলি আপাতদৃষ্টিতে জেতার জন্য প্রায় অসাধ্য বলে মনে হয়েছিল। পুরো মরসুমে তারা অবিশ্বাস্য টিমওয়ার্ক দেখিয়েছিল। লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে দশটি জিতে শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছনোর পরে ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। পরের মরসুমে দলকে আরও শক্তিশালী করতে এমন খেলোয়াড়দের তারা ছেড়ে দিতে পারে যাদের তারা খুব বেশী সুযোগ দেওয়ার কথা ভাবছে না। পরিবর্তে মিনি নিলামের দিকে তারা তাকিয়ে থাকবে উচ্চ-মানের কিছু খেলোয়াড়কে দিয়ে শূন্যস্থান ভরাট করতে।
এখানে আলোচনা করা হল এমন তিন ক্রিকেটারকে নিয়ে যাঁদের ট্রেডিং উইন্ডোর সময় ছেড়ে দিতে পারে এমআই
৩) গুরকিরাত সিং মান

গুরকিরাত সিং মান ২০১২ সালে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস)-এর হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন এবং তাৎপর্যপূর্ণ ক্যামিও দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। পাঞ্জাব ব্যাটার তাঁর উদ্বোধনী মরসুমে ১৬৫.৩৮-এর ব্যতিক্রমী স্ট্রাইক রেটে পাঁচটি ম্যাচে ৮৬ রান করেছিলেন। তারপর থেকে তিনি এই লিগে নিয়মিত খেললেও উল্লেখযোগ্য প্রভাব তৈরী করতে সক্ষম হননি।
সৈয়দ মুশতাক আলি ট্রফি ২০২১-২২-এ ৩২ বছর বয়সী অলরাউন্ডারের মাঝারি মানের অভিযান ছিল। ১২৭.৮৬ স্ট্রাইক রেটে পাঁচ ম্যাচে মোট ১৫৬ রান করেছিলেন। গুজরাত টাইটান্স তাদের ভারতীয় ব্যাটিং বিভাগকে শক্তিশালী করার জন্য ২০২২ মরসুমের জন্য গুরকিরাতকে নিয়েছিল। তবে একটি ম্যাচেও সুযোগ পাননি তিনি।
গুজরাত ফ্র্যাঞ্চাইজি মিডল-অর্ডার ভূমিকায় দুই তরুণ ব্যাটার অভিনব মনোহর ও সাই সুধারসানকে বেশী সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিল। আগামী বছরেও গুরকিরাতের বেশী সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই তাই ট্রেডিং উইন্ডোতেই তাঁকে বাদ দিয়ে অন্য খেলোয়াড়ের দিকে নজর দিতে পারে জিটি।