আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে গুজরাত টাইটান্স
গতবারের চ্যাম্পিয়নদের স্কোয়াড থেকে এই তিন ক্রিকেটারকে সরিয়ে দেওয়া হতে পারে
আপডেট করা - Nov 5, 2022 7:25 pm
২) নূর আহমেদ

নূর আহমেদ আফগানিস্তানের ক্রিকেট বৃত্তের এক উজ্জ্বল নক্ষত্র। তরুণ প্রতিভা শ্পাগিজা ক্রিকেট লিগ ২০১৯-এর সময় নজর কেড়েছিলেন। ১৭ বছর বয়সী এ পর্যন্ত সংক্ষিপ্ততম ফর্ম্যাটে মোট ৪৩টি ম্যাচ খেলেছেন এবং ৭.৩৮-র চিত্তাকর্ষক ইকোনমি রেটে ৪৩ উইকেট নিয়েছেন। নূর গত মরসুমের মেগা নিলামে বিক্রি হওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। দুর্ভাগ্যবশত, পুরো প্রতিযোগিতায় তিনি একটি ম্যাচেও একাদশে ছিলেন না।
গুজরাত ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই টি-টোয়েন্টির কিংবদন্তী রশিদ খানের প্রতি নির্ভরশীল। এই স্পিনারের পাশাপাশি আর সাই কিশোর, জয়ন্ত যাদবের মতো স্পিন বোলিং বিকল্প রয়েছে টাইটান্সের কাছে। রয়েছেন রাহুল তেওয়াটিয়াও, যিনি ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি কয়েক ওভার স্পিন বোলিং করে দিতে পারেন দলের প্রয়োজনে।
স্পিন বোলারদের এই বিপুল বিকল্প থাকার পরে নূরকে দলে রাখা প্রয়োজনের চেয়ে বেশী বিলাসিতা। সুতরাং, স্কোয়াড থেকে তরুণের প্রস্থান প্রায় নিশ্চিত। নূরকে সরিয়ে দিয়ে সেই জায়গায় নতুন খেলোয়াড়কে আনার পাশাপাশি জিটি খোঁজ রাখবে নূরের জন্য অন্য কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাচ্ছে কিনা। যদি আগ্রহ দেখা যায় তবে ট্রেডিং উইন্ডোর সময় সেই দলে তাঁকে পাঠানোর ব্যবস্থা করতে পারে টাইটান্স।