আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে গুজরাত টাইটান্স

গতবারের চ্যাম্পিয়নদের স্কোয়াড থেকে এই তিন ক্রিকেটারকে সরিয়ে দেওয়া হতে পারে

১) বিজয় শঙ্কর

Vijay Shankar
Vijay Shankar. (Photo Source: IPL/BCCI)

টি-টোয়েন্টি সার্কিটে বিজয় শঙ্করের অনেক অভিজ্ঞতা রয়েছে। এই অলরাউন্ডার ১১৫ ম্যাচ খেলে ১২৪.৫৮ স্ট্রাইক রেটে ১৭৩৩ রান করেছেন। বল হাতে তিনি ৮.২২ ইকোনমি রেটে ৩৩ উইকেট নিয়েছেন। আগের আইপিএল নিলামে জিটি ৩১ বছর বয়সীকে বাছাই করেছিল দলে অলরাউন্ডারের গভীরতা বাড়াতে।

তবে চার ম্যাচে বিজয় ৫৪.২৯ স্ট্রাইক রেটে মাত্র ১৯ রান করেছিলেন এবং বল হাতেও কোন প্রভাব ফেলতে পারেননি। গুজরাত ফ্র্যাঞ্চাইজির মিডল অর্ডারকে দিতে ব্যর্থ হওয়ায় তামিল নাড়ুতে জন্মগ্রহণকারী খেলোয়াড় বাদ পড়ে যান মরসুমের মাঝে।

এমন হতাশাজনক পারফর্ম্যান্সের পরে ৩১ বছর বয়সী বিজয় শঙ্করকে স্কোয়াডে না রাখাই উপযুক্ত মনে করবে জিটি। বিজয় শঙ্করের জন্য ১.৪ কোটি টাকা খরচ করেছিল আশিস নেহরার কোচিংয়ের অধীনে থাকা দল। ্তাঁকে ছেড়ে দিয়ে সেই অর্থে বিকল্প কাউকে নেওয়ার কথা ভাবতে পারে আইপিএল ২০২২-এর চ্যাম্পিয়নরা।

Previous
Page 3 / 3

close whatsapp