বিশ্বকাপ থেকে সঞ্চিত অভিজ্ঞতাটাই ভবিষ্যতে কাজে লাগাতে চান অ্যান্ড্রু বালবার্নি

Andrew Balbirnie
Andrew Balbirnie. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে হেরে এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের আসা শেষ হয়েছে আয়ারল্যান্ডের। শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল আয়ারল্যান্ড। সেখানে অবশ্য কিউইদের কাছে হার মানতেই হয়েছে তাদের। হারের হতাশা তো থাকবেই, করিন্তু তার মধ্যে থেকেও প্রাপ্তির আননন্দ নিয়েই বিশ্বকাপের মঞ্চকে বিদায় জানালো আয়ারল্যান্ড। ম্যাচ শেষে সেই কথাই শোনা গেল আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির মুখে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সাপল্য়না পেলও, অসাধারণ লড়াই দেখিয়েছে তারা।

শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচেও লড়াইটা করেছিল ঠিকই তারা কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ৩৫ রানেই শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছে তারা। এদিন টস জিতে আয়ারল্যান্ড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেখানই আইরিশদের বিরুদ্ধে ১৮৫ রান করেছিল নিউ জিল্যান্ড। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানেই শেষ হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। ৩৫ রানেই হেরে গিয়েছে আয়ারল্যান্ড।

সুপার টুয়েলভের মঞ্চে মাত্র এক পয়েন্টই পেয়েছে অ্যান্ড্রু বালবার্নির আয়ারল্যান্ড

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়ে দিয়েছিল তারা। সেইসঙ্গেই সুপার টুয়েলভের জন্যও ছাড়াপত্র যোগার করে নিেয়েছিল তারা। কিন্তু শেষপর্যন্ত আর পারেনি তারা। এবারের সুপার টুয়েলভের মঞ্চে একটিও ম্যাচ জিততে পারেনি  আয়ারল্যান্ড। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার জন্য এক পয়েন্টই পেয়েছিল তারা।

ম্যাচ শেষে বিশ্বকাপ থেকে প্রাপ্তির প্রসঙ্গেই মুখ খুললেন অ্যান্ড্রু বালবার্নি, তিনি জানিয়েছেন, এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা সেরা দলেদের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। যখন এমন দলেদের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম সেই জায়গা থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা সঞ্চয় করাটাই প্রধান লক্ষ্য। গোটা প্রতিযোগিতায় আমরা অসাধারণ বোলিং করেছিলাম। তবে আমাদের ফিল্ডিংটাখানিকটা খারাপ হয়েছে। এদিনের ম্যাচেও মঞ্চ প্রস্তুত ছিল। এখন আমাদের এমন একজনকে চাই যিনি সেই জায়গা থেকে হাল ধরবেন।

এবারেরক টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিল আয়ারল্যান্ড। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি তারা। নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন অসাধাপণ ব্যাটিং করেছিলেন এদিন। তাঁর অর্ধশতরানেই ম্যাচ জিতে নিয়েছে নিউ জিল্যান্ড। গোটা বিশ্বকাপের এই অভিজ্ঞচাই এবার ভবিষ্যতে কাজে লাগাতে চায় আয়ারল্যান্ড। সেই কথাই ম্যাচ শেষে শোনা গেল আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির মুখে।

close whatsapp