অস্ট্রেলিয়া ব্যর্থ হলে প্রস্তুতি নিয়ে অজুহাত দিতে পারবে না তারা, মনে করছেন রিকি পন্টিং

Ricky Ponting
Ricky Ponting. (Photo by Robert Cianflone/Getty Images)

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যামেপিয়ন অস্ট্রেলিয়া। এবার তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে। আর সেখানেই যেন ছন্দপতন হয়েছে অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকাটাই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্তিতিতেই এবার মিখ কুললেন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং (২০০৩, ২০০৭)। অস্ট্রেলিয়া যদি টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়, তবে প্রস্তুতি নিয়ে কোনরকম অজুহাত দেওয়ার জায়গায় নেই বলেই মনে করছেন রিকি পন্টিং।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডকেই সেমিফাইনালিস্ট হিসাবে বেছে নিয়েছিলেন রিকি পন্টিং। কিন্তু বিশ্বকাপের সুরতেই বদলে গিয়েছে সমস্ত হিসাব নিকাশ। প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের কাছে বিরাট রানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। আর তাতেই এখন বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়াটা সংশয়ের মুখে। শুধু তাই নয় ইংল্যান্জের বিরুদ্ধে বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ অস্ট্রেলিয়ার

এমন পরিস্থিতিতে নিজের মুখ খুলতে বাধ্যই হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। তাঁর মতে গতবার বহু প্রতিকূলতাকে জয় করে অস্ট্রেলিয়া দুবাইয়ের মতো জায়দগায় বিশ্বকাপ ্চযাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবার তা করতে পারেনি। ঘরের মাঠে এবার বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্ত হয়েছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে দলের ক্রিকেটাররাও যে তেমনভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না সেই কথাও বলতে দ্বিধা করেননি রিকি পন্টিং। তাঁর মতে অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলে বহু প্রশ্ন উঠতে বাধ্য।

এই প্রসঙ্গে রিকি পন্টিং জানিয়েছেন,  “আমি প্রথমে ভেবেছিলাম এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেঅস্ট্রেলিয়ার দল যথেষ্ট ভালভাবেই তৈরি হয়েছে। সেজন্যই তাদেরকে অন্যতম দাবীদার হিসাবে ধরেছিলাম প্রথমে। কিন্তু তাদের পারফরম্যান্স এবূার তেমনটা দেখাচ্ছেন না। সেই দিকে এগোনোর জন্য অন্তত তেমনটা করছে না। এখানে কিন্তু তারা অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এর আগে। তাই ব্যর্থ হলে প্রস্তুতি নিয়ে কোনওরকম অজুহাত দেওয়ার জায়গায় অস্ট্রেলিয়া নেই”।

পরবর্তী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিদের জিততেই হবে। তাও আবার বিরাট রানরেট নিয়েই জিততে হবে অ্যারণ ফিঞ্চের দলকে। যদিও সেই ্মযাচজিতলেই যে তারা বিশ্বকাপের সেিফাইনালে পৌঁছে যাবে তেমনটা নয়। সেখানেও বহু হিসাব নিকাশ রয়েছে তাদেরকে নিয়ে। তাদের জয়ের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর জন্য নিউ জিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকেও তাকাতে হবে। যদিও দুটো দলই জয় পেয়ে গিয়ে থাকে তবে এবারের মতো অস্ট্রেলিয়ার আশা কার্যত শেষ।

close whatsapp