ভারতের বিরুদ্ধে নামার আগে তাদের পেস আক্রমণ নিয়ে আশাবাদী অ্যানরিচ নর্তজে
আপডেট করা - Oct 29, 2022 2:17 pm

রবিবার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নামছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দলের বিরুদ্ধে নামার আগে যে দক্ষিণ আফ্রিকার প্রধান শক্তি তাদের পেস বোলিং, সেটা বোঝাতেই বোধহয় এই ইঙ্গিত অ্যানরিখ নর্তজের। তাঁর মতে এই টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের পেস আক্রমণই নাকি সবেচেয়ে শক্তিশালী। ভারতের বিররুদ্ধে নামার আদেই সেই হুঙ্কার দিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ম্যাচেই নিজেদের ব্যাটিয়ের পরিচয় দিয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা। কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচ শেষপর্যন্ত পরিত্যক্ত হয়ে গিয়েছিল। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ম্যাচেই কুইন্টন ডিককজের ব্যাটিংয়ের ঝলক দেখেছিল গোটা বিশ্ব। এরপরের ম্যাচেই টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আপ্রিকার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখেছিল গোটা বিশ্ব। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রকথম দল হিসাবে ২০০ রানের গন্ডী টপকেছিল তারা। সেই ম্যাচে বল হাতেও অসাধারণ ফর্মে ছিলেন কাগিসো রাবাডা, অ্যানরিখ নর্তজেরা।
রবিবারই ভারতের বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা
এবার দক্ষিণ আফ্রিকার সামনে েরয়েছে ভারতীয় দল। রবিবারই পার্থের পিচে ভারতের বিরুদধে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচে যে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের প্রধান অস্ত্র পেস বোলিং আক্রমণ, তা বলার অপেক্ষা রাখে না। অন্তত ম্যাচের ২৪ ঘন্টা আগে তেমনই তো একটা ইঙ্গিত দিয়ে রাখছেল অ্যানরিখ নর্তজে। পার্থের বাউন্সি পিচের সম্পূর্ণ সুবিধা তুলতে মরিয়া হয়ে রয়েছেন তারা।
ভারতের বিরুদ্ধে নামার আগে অ্যানরিখ নর্তজে জানিয়েছেন, “এই মুহূর্তে গোটা বিশ্বে আমাদের পেস আক্রমণকেই সবচেয়ে সেরা বলে মনে করচি আমি। আমাদের বোলিংয়ে যেমন বহু তারতম্য রয়েছে, তেমনই বহু জায়দা একেবারে কভার করতে পারি আমরা। আমাদের পেসের মাধ্যমে বহু জায়গা আমরা সামাল দিয়ে ফেলি। যেকোনও ম্যাচে যে কোনও দলের বিরুদ্ধেই আমাদের যে দায়িত্ব দেওয়াহয়ে থাকে তা পালন করতে একেবারে সক্ষম থাকি আমরা। পেসের সঙ্গে আমাদের দলে রয়েছেন দুজন তরুণ স্পিনারও। দলের প্রতিটি সদস্য ভারতের বিরুদ্ধে নামার জন্য মরিয়া হয়ে েরেয়েছেন”।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি দলকেই জোড়া চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে। প্রতিপক্ষ এবং সেইসঙ্গে রয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া। আর সেটা নিয়েও যথেষ্ট সাবধানী দক্ষিণ আফ্রিকা শিবির। সেই মতোই চলছে প্রস্তুতিও। এখন প্রতিটি ম্যাচ জেতাই একমাত্র প্রধান লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।