শেষ ওভার অর্শদীপ সিংকে দেওয়া নিয়েই মুখ খুললেন রোহিত শর্মা
আপডেট করা - Nov 2, 2022 10:08 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে এবার দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ভারতীয় দল। মাঝে দক্ষিম আফ্রিকার কাছে হারলেও, পরের ম্যাচেই পের বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে তারা। লড়াইটাহাড্ডহাড্ডি হলেও, শেষপর্যন্ত জয় এসেছে ভারতীয় দলেরই। বৃ্ষ্টির আগে পর্যন্ত ম্যাচের রাশ ছিল বাংলাদেশের দখলে। তারকপর বোলারদের দাপটে ম্যাচে ফেরে ভারত এহং অর্শদীপ সিং, মহম্মদ সামিদের হাত ধরে বাংলাদেশকে শেষ করে ৫ রানে জয় তুলে নিয়েছেটিম ইন্ডিয়া। সেই ম্যাচের শেষেই অর্শদীপকে নিয়ে আপ্লুত ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। সেখানেই মহম্মদ সামির োভার থাকলেও শেষপর্যন্ত বল হাতে দেখা গিয়েছিল অর্শদীপ সিংকে। দল যে তাঁর ওপর ভরসা রেখে খুব একটা ভুল করেনি, সেটাও যথেষ্ট ভালভাবে বুঝিয়েদিয়েছেন েই ডেছ ওভার স্পেশ্যালিস্ট। মহম্মদ সামির োবার থাকলেও, কেন অর্শদীপ সিংকে শেষ ওভারের জন্যবেছে নেওয়াহয়েছিল ম্যাচ শেষে সেই কথাই সকলকে জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধে এদিন দুই উইকেটে নিয়েছেন অর্শদীপ সিং
এশিয়া কাপ থেকেই ভারতীয়দলের ডেথ ওভার স্পেশ্যালিস্ট হিসাবে খেলছেন তিনি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি ম্যাচেও তাঁকে এই ভূমিকাতেই দেখা গিয়েছিল। সেজন্যই নাকি বাংলাদেশের মতো এমন ম্যাচেও তাঁর ওপরই ভরসা রেখেছিল টিম ইন্ডিয়া। আর তাতেই এবার সাফল্য এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে অর্শদীপ সিংয়ের বোলিং নিয়েও যথেষ্ট খুশি হয়েছেন ভারতের তারকা অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচ শেষেই এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছিলেন, “যখন তিনি বোলিং করতে আসেন, সেই সময় তাঁকে এই কাজটা করার কথাই আমরা বলেছিলাম। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে কাওকে সেই জায়গায় দায়িত্ব নিতেই হত। সেই জায়গায় আসা এবং কাজ করাটা কিন্তু একেবারেই সহজ ছিল না। সেখানে অবশ্যই মহম্মদ সামি এবং অর্শদীপের মধ্যে যেকোনও একজনকে বেছে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা অর্শদীপকেই বেছে নিয়েছিলাম।কারণ তিনি এই কাজটা বেশ কয়েকদিন ধরেই আমাদের দলের হয়েকরে আসছেন”।
ডাক ওয়ার্থ লুইস নিয়মে এদিন অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বিনা উইকেটে সেই সময় বাংলাদেশের রান ছিল ৬৬। ক্রিজে ছিলেন লিটন দাস। তাঁকে রান আউট করেন লোকেশ রাহুল। এরপর এক ওভারে এসে পরপর দুটো উইকেট তুলে নিয়েছিলেন অর্শদীপ সিং। তারমধ্যেই ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সেইসঙ্গেই বাংলাদেশের ওপর চাপও বাড়াতে শুরু করেছিল ভারতীয় দল।
শেষ ওভারে যখন অর্শদীপ সিং আসেন, তখন জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৯ রান। অর্শদীপের ওভারে একচি ওভার বাউন্ডারি হলেও, শেষরক্ষা করতে পারেনি বাংলাদেশ।