নিউ জিল্যান্ডকে হারিয়ে এবার ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের পাখির চোখ শ্রীলঙ্কা ম্যাচ
আপডেট করা - Nov 1, 2022 7:36 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামলেও, বৃষ্টির জন্য সেই ম্যাচ ভেস্তে গিয়েছিল। আর তাতেই এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের পৌঁছনো নিয়ে দেখা দিয়েছিল একটা সংশয়। সেইসঙ্গে চাপও যে তাদের বাড়ছিল সেটাও বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটাই কার্যত ছিল ইংল্যান্ডের কাছে সেমিপাইনালে পৌঁছঠনোর অন্যতম রাস্তা। যদিও সেই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছিল ইংল্যান্ড। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বূর্ণ ম্যাচে নেমেছিল ব্রিটিশ বাহিনী। জস বাটলারের দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করে সেই ম্যাচ জিতে নিেয়েছে ব্রিটিশ বাহিনী।
নিউ জিল্যান্ডের কাছে হারলেই এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিপাইনালে পৌঁছনোর আশা কার্যত শেষ হয়ে যেত ইংল্যান্ডের। কিন্তু সেখানেই এদিন জ্বলে উঠেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আর তাতেই শেষ নিউ জিল্যান্ড। এদিন একা হাতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্রিটিশদের রানের গতি এগিয়ে নিয়ে দিয়েছিলেন জস বাটলার। এবারের বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই নিজের অর্ধশতরকানটাও পেলেন জস বাটলার।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচ জয়ের নায়ক জস বাটলার
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিটের তকমা েরয়েছে ইংল্যান্ডের গায়ে। কিন্তু একটি ম্যাচ হেরে এবং অস্ট্রেলয়ার বিরুদ্ধে ্যাচ পরিত্যক্ত হওয়ার পর থেকেই চিন্চায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড। যদিও সেইসব কথা এখন আর মনে রাখতে চায় না ব্রিটিশ অধিনায়ক জস বাটলার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর যে তাদের দলের প্রত্যেকের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে ব্রিটিশরা। সেই ম্যাচ জেতাই এখন পাখির চোখ ইংল্যান্ডের।
ম্যাচ শেষে জস বাটলার জানিয়েছেন, “এই ম্যাচে অস্ট্রেলি্য়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেছিআমরা এবং েই ম্যাচ জিতেওছি। ম্যাচের দ্বিতীয়ার্ধে উইকেট নেওয়াটাই সবচেয়ে জরুরী। এদিন প্রথমে ব্যাটিং করাটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এদিন পিচও বেশ খানিকটা ধীরগতির ছিল। এদিন স্যাম কারাণ অএসাধারণ বোলিং করেছিলেন। উইেকেটেই ছিল তাঁর বোলিং। এখন একটাই লক্ষ্য আমাদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিততে চাই আমরা”।
এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭৩ রানের ঝোড়ো রানের ইনিংস খেলেছিলেন জস বাটলার। তাঁর ব্যাট থেকে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৭৯ রান েকরেছিল ইংল্যান্ড। যদিও নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস খানিকটা হলেও চেষ্টা করেছিল। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। এবার শ্রীলঙ্কাকে হারানোর দিকেই পাখির চোখ জস বাটলারের।