লোকেশ রাহুলকে নিয়ে টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ সুনীল গাভাসকরের
আপডেট করা - Oct 31, 2022 2:26 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটাভাল করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই থেমে গিয়েছে ভারতীয়দলের বিজয়রথ।প্রথম দুই ম্যাচেই দুর্ধর্ষ জয় তুলে নিেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারেনি তারা। চূড়ান্ত ব্যর্থহয়েছিল ভারতীয় দলের ব্যাটাররা। সূর্যকুমার যাদব অর্ধশতরান না পেলে, ভারতীয়দল যে একশোরান টপকাতে পারতা তা বলাই যায়। এই ম্যাচের পর থেকেই লোকেশ রাহুলের পারফর্ম্যান্স নিেয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। পরপর তিন ম্যাচেই ব্যাট হাতে রান নেই লোকেশ রাহুলের।
লোকেশ রাহুলের এই পারফরম্যান্স যে ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেমিফাইনালের পথে ভারতীয় দল এগিয়ে থাকলেও, এখনও পর্যন্ত সেই জায়গা কিন্তু তারা পাকা করতে পারেনি। পরবর্তী দুটোম্যাচেই জিততে হবে টিম ইন্ডিয়াকে। এমন পরিস্থিতিতে লোকেশ রাহুলের ফর্ম যে চিন্তা বাড়াচ্ছে তাবলাই বাহল্য। এি সময়ই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে লোকেশ রাহুল নিয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।
পরপর তিন ম্যাচেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল
পরপর তিন ম্যাচেই ব্যাটহাতে চূড়ান্ত ব্যর্থ হেয়েছেন লোকেশ রাহুল। এখনও পর্যন্ত একটিও ম্যাচেদুই অঙ্কের সংখ্যা পেড়োতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে লোকেশ রাহুলের যে আত্মবিশ্বাসেরখামতি হবে তা ভালভাবেই বোঝাযাচ্ছে। সেজন্যই লোকেশ রাহুলের সহ্গে দলের মেনাট্ল কন্ডিশনিং কোটের কথাবার্তার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। তাঁর মতে দলের ব্যাটিং কোচ তে অবশ্যই লোকেশ রাহুলের সঙ্গে আলোচনা করবেন, সেইসঙ্গে মেন্টাল কন্ডিশনিং কোচেরকও তাঁর সহ্গে কথা বলা উচিত্। লোকেশ রাহুলকে আত্মবিস্বাস যোগানোটাই এখন নাকি সবেচেয়ে জরুরী কাজ।
এই প্রসঙ্গে স্পোর্টস তকে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমাদের দলে মেন্টাল কন্ডিশনিং কোচ হিসাবে রেয়েছেন প্যাডি আপটন। তাঁরই এই মুহূর্তে এগিয়েআসতে হবে। দলের ব্যাটিং কোচ লোকেশ রাহুলের কোথায় ভুল হচ্ছে সেটা ধরিয়ে দেবেন। কিন্তু একানে সেবেচেয়েবেশী প্রয়োজন রয়েছে একজন মেন্টাল কন্ডিশনিং কোচের, যিনি তাঁর সঙ্গে কথাবার্তার মাধ্যমে লোকেশ রাহুলের আত্মবিশ্বাস বাড়ানোর কাজটা করবেন। তাঁর লোকেশ রাহুলকে বলা উচিত্ যে তিনি কতটা দক্ষ এবং তাঁর বড় কান করা সম্পূর্ণ দক্ষতা রয়েছে”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি বড় ওভার বাউন্ডারি হাঁকালেও, তারপরই লুঙ্গি এনগিডির বলে ক্লিপে ক্যাচ দিয়ে মাঠ ছাড়তে হেয়েছিল লোকেশ রাহুলকে। পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে লোকেশ রাহুলের এমন পারফরম্যান্স যে দলের ওপরও প্রভাব ফেলছে তা বলার অপেক্ষা রাখে না। সুপার টুয়েলভে এখনও দটোম্যাচ বাকি রয়েছে ভারতীয়ে দলের। সেখানেই লোকেশ রাহুলের ব্যাট থেকে বড়রান দেখা যায় কিনা তারই অপেক্ষা রয়েছে সকলে।