পেসারদের তাণ্ডবের পরে মার্করাম, মিলারদের ধৈর্যশক্তির প্রদর্শন, শীর্ষস্থান থেকে ছিটকে গেল ভারত
পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এর শীর্ষে দক্ষিণ আফ্রিকা
আপডেট করা - Oct 30, 2022 9:02 pm

টি-২০ বিশ্বকাপ ২০২২-এ ভারত-পাকিস্তান ম্যাচের পরে ভারতীয় সমর্থকরা যে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেই ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ সমর্থকদের জন্য সুখকর হল না। পার্থের বাউন্স-সহায়ক পিচে ব্যাটিং বিপর্যয়ের ফলে পাঁচ উইকেটে হারের সম্মুখীন হতে হল টিম ইন্ডিয়াকে। ভারত শেষ অবধি লড়াই করলেও দুই বল বাকী থাকতেই দক্ষিণ আফ্রিকা লক্ষ্যে পৌঁছে যায়।
টস জিতে রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। প্রথম ওভারে ওয়েন পার্নেল মেডেন ওভার দেন এবং শুরু থেকেই ওপেনার কেএল রাহুলকে ছন্দহীন মনে হচ্ছিল। দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুই ওভারে একটি করে ছক্কা হাঁকালেও পঞ্চম ওভারে লুঙ্গি ঙ্গিডি স্পেল শুরু করতেই ভারতের ব্যাটিং বিভাগ ভেঙে পড়ে।
পুল মারতে গিয়ে রোহিত ঙ্গিডির হাতেই ক্যাচ দিয়ে বসেন। ১৪ বলে ১৫ রান করে রোহিত ডাগ আউটে ফেরার পরে সেই ওভারেই রাহুল (১৪ বলে ৯) স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পাওয়ারপ্লেতে ভারতের শুরু মন্থর হওয়ায় ফর্মে থাকা ব্যাটার বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে কোহলি (১১ বলে ১২) ঙ্গিডির একট বাউন্সারে হুক মারার চেষ্টা করলে ফাইন লেগে দাঁড়ানো কাগিসো রাবাডা অনবদ্য ক্যাচ ধরে তাঁকে ক্রিজছাড়া করেন।
এই অবস্থা থেকে একা যোদ্ধা হিসাবে লড়াই করে যান সূর্যকুমার। অন্য প্রান্তে ব্যাটিং করতে আসা দীপক হুডা (০), হার্দিক পান্ডিয়া (২) যখন আউট হলেন ভারতের স্কোর তখন ৪৯/৫। দীনেশ কার্তিকের সঙ্গে সূর্যকুমারের ৫২ রানের কার্যকরী পার্টনারশিপ হলেও ডেথ ওভারে আগ্রাসী শট খেলতে গিয়ে কার্তিকও (১৫ বলে ৬) আউট হন। শেষ অবধি একক লড়াইয়ে সূর্যকুমার (৪০ বলে ৬৮) ভারতকে ১৩৩/৯ স্কোরে পৌঁছতে সাহায্য করেন।
বল হাতে ভারত সমস্যায় ফেললেও দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার পরীক্ষায় উত্তীর্ণ
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরু একেবারেই ভালো হয়নি এবং ওপেনার কুইন্টন ডি কক ও আগের ম্যাচে সেঞ্চুরি করা রাইলি রসৌ ইনিংসের দ্বিতীয় ওভারেই আর্শদীপ সিংয়ের শিকার হন। তরুণ পেসার তাঁর প্রথম তিনটি ডেলিভারির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ইনিংসকে জোরালো ধাক্কা দিয়েছিলেন। পুরো পাওয়ারপ্লে জুড়েই ভারতের বোলাররা আধিপত্য বজায় রাখেন।
ষষ্ঠ ওভারে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা মহম্মদ শামিকে ফ্লিক করতে গেলে উইকেটকিপারের হাতে বল জমা দিয়ে বসেন। প্রথম দশ ওভারে আঁটসাঁট বোলিং করে ভারত প্রতিপক্ষকে ৪০ রানে সীমাবদ্ধ রেখেছিল। তবে দশ ওভারের পর থেকেই আগ্রাসী হওয়া শুরু করেন এইডেন মার্করাম। একাদশতম ওভারে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ১৭ রান ওঠে।
মার্করাম এবং ডেভিড মিলার মিলে ৭৬ রানের জুটি গড়েন এবং দক্ষিণ আফ্রিকার জয়ের আশা বাঁচিয়ে রাখেন। তবে এই পার্টনারশিপ অনেক আগেই ভাঙার সুযোগ পেয়েছিল ভারত। তবে ক্যাচ মিস এবং রান আউটের উদ্দেশ্যে করা থ্রো স্টাম্পে লাগাতে না পারায় সুযোগ হাতছাড়া করে ভারত। মার্করাম ৪১ বলে ৫২ রান করে আউট হলেও মিলার ক্রিজের অন্য প্রান্তে টিঁকে থাকেন। অষ্টাদশতম ওভারে অশ্বিনের বিরুদ্ধে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। শেষ অবধি ৪৬ বলে ৫৯ রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকার দুই পয়েন্ট নিশ্চিত করেন মিলার।
ভারতের ৫ উইকেটে হারের পরে টুইটারের প্রতিক্রিয়া
Can someone confirm if we still have any chances?🥲
-this #INDvsSA game didn’t go according to plan..congratulations #SouthAfrica well played 👏🏼 pic.twitter.com/8JmZhiMaBn
— Saeed Ajmal (@REALsaeedajmal) October 30, 2022
Cracker of a game! I said it before the WC, and still believe SA will bring the trophy home 👍🏻
— Albie Morkel (@albiemorkel) October 30, 2022
2011 WC: SA won with 2 balls remaining
2022 T20 WC: SA won with 2 balls remaining
— parthiv patel (@parthiv9) October 30, 2022
A tense finish but @ProteasMenCSA hold their nerve to beat @BCCI in Perth! @DavidMillerSA12 and #AidenMarkram leading the way with @NgidiLungi and @WayneParnell firing with the ball. #Proteas @T20WorldCup #T20WorldCup
— Alan Wilkins (@alanwilkins22) October 30, 2022
Top of the table…!! Lets gooooo.. #INDvsSA
— Morne Morkel (@mornemorkel65) October 30, 2022
Well Done South Africa. India fought well till the end but 133 wasn’t enough
Similar to the 50 over 2011 World Cup , India lose to South Africain group stage. Hopefully will win all from here. #INDvsSA— Virender Sehwag (@virendersehwag) October 30, 2022
Contrary to popular belief, if Pakistan is knocked out, it won't be because India lost to SA. It'll be because Pakistan lost to Zimbabwe 🙂 #INDvSA #T20WorldCup
— Wasim Jaffer (@WasimJaffer14) October 30, 2022
Certainly not the result Pakistan were looking for from this #INDvsSA game,
That even slims the chances 4
Pak🇵🇰 2 qualify for semis.Do we still have any realistic chances left? Or game over?
Plzzz tell me a good news if thres any left plz 😔💔
#ICCT20WorldCup— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) October 30, 2022
M&M down India…
Top class batsmanship from @DavidMillerSA12 & @AidzMarkram @ProteasMenCSA the real deal. #INDvsSA #T20WorldCup— Tom Moody (@TomMoodyCricket) October 30, 2022
— Graeme Smith (@GraemeSmith49) October 30, 2022
People laughed but I though SA could be real contenders for this World Cup. With @DavidMillerSA12 arguably the most wanted t20 batter in the world right now, and a quick four pronged seam attack on seamer friendly conditions! SA look a dangerous prospect! #T20worldcup22
— Nick Compton (@thecompdog) October 30, 2022
Told Ya….✌️✌️✌️🇿🇦🇿🇦
— Vernon Philander (@VDP_24) October 30, 2022
@WayneParnell couldn’t have set a better tone with that opening over and everything else just fell into place from there. Bowling unit outstanding and the batting unit stayed calm after a slow start. Fantastic result for @ProteasMenCSA
— Ashwell Prince (@ashyp_5) October 30, 2022