এই পরিস্থিতি শীঘ্রই কেটে যাবে, টুইটারে বাবরের উদ্দেশ্যে বার্তা অমিত মিশ্রর

Babar Azam
Babar Azam. (Photo by Alex Davidson/Getty Images)

সময়টা একেবারেই ভাল যচ্ছে না বাবর আজমের। বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তো একেবারেই ছন্দে নেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। রবিবার নেদারল্যান্ডসকে হারিয়েই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। সেই ম্যাচে মহম্মদ রিজওয়ান রান পেলেও বাবর আজম কিন্তু ফের ব্যর্থ হয়েছেন। দল জিতলেও বাবর আজমের রানের মদ্যে না থাকাটা যে চিন্তাটা ক্রমশ বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে অবশ্য বাবর আজমের পাশেই দাঁড়াচ্ছেন অমিত মিশ্র।

এই পরিস্থিতি শীঘ্রই কেটে যা্ওয়ার বার্তাই দিয়েছেন অমিত মিশ্রা। এমন পরিস্থিতিতে আরও মানসিত দৃড়চা বজায় রাখারই পরামর্শ দিচ্ছেন তিনি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে হেরেছিল পাক বাহিনী। পরের ম্যচে জিম্বাবোয়ের বিরুদ্ধেও হারতে হয়েছিল পাকিস্তানকে। সেইসঙ্গে ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার স্বাক্ষী ছিলেন বাবর আজম। এই নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে ব্যর্থ হলেন তিনি।

চলতি বিশ্বকাপে তিন ম্যাচে ৮ রান করেছেন বাবর আজম

বিশ্বকাপ নয় বেশ কয়েকদিন ধরেই বাবর আজমের ব্যাটে রান নেই। এখনও পর্যন্ত গোটা টি টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম রান করতে পেরেছেন মাত্র ৮। আর সেই প্রভাব যে পাকিস্তনের খেলার ওপরও কতটা পড়েছে তা বোঝাই যাচ্ছে। রবিবার নেদারল্যান্জসের বিরুদ্ধেও বেশীক্ষণ মাঠে দাঁড়াতে পারেননি তারা। এই ম্যাচে ৫ বল খেলে ৪ রানেই থামতে হয়েছিল বাবর আজমকে। আর তা থেকেই কিন্তু সমালোচনাটাও শুরু হয়ে হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বাবর আজমের পাশেই দাঁডাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র।

বাবর আজমের এমন পারফরম্যান্স দেখার পর টুইটারেই বার্তা দিয়েছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, “এই পরিস্থিতিও ঠিক কেটে যাবে। এ সময় আরও শক্তিশালী থাকবে হবে তোমাকে বাবর আজম”।

ইতিমধ্যেই বাবর আজমের পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। ওপেনিংয়ে্ও বাবর আজমকে না খেলার পরামর্শ দিচ্ছেন  অনেকেই। এদিন পাকিস্তানের ম্যাচচলাকালীন গৌতম গম্ভীরের মুখেও সেই কথাই ছিল। ওপেনিংয়ের পরিবর্তে এই মুহূর্তে টি ফাস্ট ডাউনেই তাঁকে খেলার পরামর্শ দিতে শুরু করেছেন অনেকে। রান না পেয়ে যে বাবর আজমও ক্রমশ হতাশ হয়ে পড়ছেন তা বলার অপেক্ষা রাখে না।

রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছে পাকিস্তান। খানিকটা স্বস্তি এলেও, এখনও যে অনেকটা পথ চলা বাকি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp