গ্লেন ফিলিপসের সেঞ্চুরী ইনিংস ও বোল্টের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী শ্রীলঙ্কা
আপডেট করা - Oct 29, 2022 5:18 pm

শুরুটা ভালভাবে করতে না পারলেও, গ্লেন ফিলিপসের সেঞ্চুরী ইনিংসেই এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের রাস্তাটা তৈরি করে ফেলেছিল নিউ জিল্যান্ড। এরপর ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্যান্টনারের অসাধারণ স্পেলেই শেষ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ রানে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল নিউ জিল্যান্ড। অন্যদিকে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার এখন টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকাটাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। এই নিয়ে দ্বিতীয় ম্যাচ হারল শ্রীলঙ্কা।
ব্যাট হাতে সেষ পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা চেষ্টা করলেও, ততক্ষণে অনেকটাই দেরী হয়ে গিয়েছিল। তিনি ৩৫ রানে থামতেই শ্রীলঙ্কার যতটুকু যা আসা দেখা যাচ্ছিল সবকিছু শেষ হয়ে যায়। এদিন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে একই শেষ করে দিয়েছিলেন তারকা পেসার ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। আর তাতেই ম্যাচের ভাগ্যও লিখে দিয়েছিলেন তিনি। এদিন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কোনওরকমে ১০০ রানের গন্টীও টপকাতে পারল শ্রীলঙ্কা।
সেঞ্চুরী ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন গ্লেন ফিলিপস
ম্যাচ শেষে শুধু একটাই শান্তনা টি টোয়েন্টিতে তাদের সর্বনিম্ম স্কোরটা অবশ্য পার করতে পেরেছিল শ্রীলঙ্কা। এদিন টস জিতে নিউ জিল্যান্ড প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিল। লক্ষ্যটা ছিল বড় রান করার। কিন্তু শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে শুরুটা কিন্তু একেবারেই ভালভাবে করতে পারেনি তারা। বরং ১৫ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে নিউ জিল্যান্ড বেশ চাপেই পড়ে গিয়েছিল। চাপটা শ্রীলঙ্কার বোলাররাও ধরে রেখেছিল। কিন্তু একটা ক্যাচ ফস্কানোই যেন গোটা ম্যাচের ভবিষ্যতটা বদলে দিয়েছিল। বাউন্ডারি লাইনে গ্লেন ফিলিপসের ক্যাচ মিস। আর তারই খেসারত এরপর দিতে হয়েছিল শ্রীলঙ্কাকে।
A magnificent 💯
For his knock in #NZvSL, Glenn Phillips is the @aramco POTM 👏#T20WorldCup pic.twitter.com/Orm8dW1CHS
— T20 World Cup (@T20WorldCup) October 29, 2022
Player of the Match at the @scg against @OfficialSLC – @glenndominic159! #T20WorldCup pic.twitter.com/o77NGtsf9K
— BLACKCAPS (@BLACKCAPS) October 29, 2022
New Zealand looking good for the semi-finals. They have England and Ireland to play yet in the Super 12s #T20WorldCup #NZvSL pic.twitter.com/ZrMCckb73k
— Saj Sadiq (@SajSadiqCricket) October 29, 2022
Oh, how costly that drop on Phillips was in the end for Sri Lanka 😲
What a win for New Zealand at the #T20WorldCup 🇳🇿 👉 https://t.co/HgzPFqmbiR pic.twitter.com/9VeWd3hWu8
— Fox Cricket (@FoxCricket) October 29, 2022
Looks like Glenn Phillips learnt more than a thing or two from playing for the Jamaica Tallawahs in the home of Usain Bolt and Yohan Blake amongst others 🏃🏿♂️🏃🏿♂️🤣.
— Ian Raphael Bishop (@irbishi) October 29, 2022
Glenn Phillips always looks like he’s having the time of his life in the middle #NZvSL #T20WorldCup
— Mitchell McClenaghan (@Mitch_Savage) October 29, 2022
That was a wonderful innings from Glenn Phillips who is such a powerhouse of energy. But Sri Lanka should have had him early. Their fielding has been so disappointing. And now they have lost too many. Fear it might be game over.
— Harsha Bhogle (@bhogleharsha) October 29, 2022
Defeat in Sydney 💔
NZ won by 65 runs.#SLvNZ #RoaringForGlory #T20WorldCup pic.twitter.com/30MDbqeutw
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 29, 2022
New Zealand in ICC events since 2015
2021 WTC 🏆🏆
2015 WC runner up
2019 WC runner up
2021 T20 WC runner up
2016 T20 WC SF
2017 Champions Trophy grp stageAlmost secured their place in 2022 T20 WC SF
New Zealand have been the most consistent team in ICC events since 2015 pic.twitter.com/tyEg89ZeMJ
— Arnav Singh (@Arnavv43) October 29, 2022
What a special innings by Glenn Phillips, He scored a second Ton of this T20iwc, What a brilliant innings from him. #NZvSL #T20WorldCup pic.twitter.com/OTw5t2yfWt
— Kohli.𝕏E (@141ovalclassic) October 29, 2022
এরপর থেকেই মাঠে বিধ্বংসী মেজাজে ছিলেন গ্লেন ফিলিপস। ৬৪ বলে এদিন ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন গ্লেন ফিলিপস। তাঁর ব্যাট থেকে এদিন সুধুই ছিল চার ও ছয়ের বন্যা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরী এসেছে তাঁরই ব্যাট থেকে। গ্লেন ফিলিপসের গোটা ইনিংসটা সাজানো রয়েছে ১০টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি দিয়ে। আর তাতে বর করকেই নিউ জিল্যান্ড পৌঁছেছিল ১৬৭ রানে। শ্রীলঙ্কার সামনে তখন খুব একটা কটিন লক্ষ্য নয়।
কিন্তু নিউ জিল্যান্ডের বোলাররা ছিল এদিন ভয়ঙ্করক মেজাজে। শ্রীলঙ্কার টপ অর্ডারকে এদিন ক্রিজে দাঁড়াতেই দেননি ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার। ২৪ রানের মধ্যেই এই দুই পেসার শ্রীলঙ্কার পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন। ট্রেন্ট বোল্ট একাই নিয়েছেন ৪ উইকেট। স্যান্টনারের শিকার ২ উইকেট। একসময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা বোধহয় ৫০ রানো করতকে পারবে না। তবে দাসুন শনাকার শেষের দিকে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে কোনওরকমে শ্রীলঙ্কা ১০০ রান টপকেছিল।