পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ইনিংসকে ভগবদ্গীতার সঙ্গে তুলনা করলেন গ্রেগ চ্যাপেল

৫৩ বলে ৮২* রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন কোহলি

Virat Kohli agaist pakistan
Virat Kohli agaist pakistan. ( Image Source: bcci twitter )

বিরাট কোহলি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান টি-২০ বিশ্বকাপ ২০২২ সুপার ১২ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এই বৈশ্বিক সংস্করণের অন্যতম সেরা ইনিংস খেলেন এবং স্টেডিয়ামে উপস্থিত থাকা বিশালসংখ্যক দর্শককে বিস্মিত করেছিলেন। অন্যান্য ব্যাটাররা যেখানে কঠিন পরিস্থিতিতে খেলতে সমসয়ায় পড়ছিলেন, তখন কোহলি ৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থেকে দলকে একটি চ্যালেঞ্জিং অবস্থান থেকে জেতান। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ভারতের জেতার জন্য কোহলির কাছ থেকে তেমন একটি জাদুকরী প্রচেষ্টার প্রয়োজন ছিল।

সমগ্র ক্রিকেটবিশ্ব কোহলিকে তাঁর অনুপ্রেরণামূলক ইনিংসের জন্য প্রশংসা করেছিল। সম্প্রতি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ভারতের জাতীয় দলের প্রাক্তন প্রধান কোচ গ্রেগ চ্যাপেল এই ইনিংসের প্রসঙ্গে তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। অভিনব একটি উদাহরণ টেনে এনে কোহলির এই ইনিংসের ব্যাখ্যা করেছেন চ্যাপেল।

এটি একটি ইনিংস যা ব্যাটিংয়ের শিল্প প্রদর্শন করেছিল: গ্রেগ চ্যাপেল

চ্যাপেল হিন্দু পৌরাণিক কাহিনীর সবচেয়ে সম্মানিত পাঠ্য ভগবদ্গীতার উল্লেখ করেছেন এবং মনে করেছেন মেলবোর্নে কোহলির ইনিংসটি ঈশ্বরের গানের সমতুল্য। ইনিংসের প্রসঙ্গে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন আক্রমণাত্মক শট খেলার জন্য কোহলি যেভাবে বুদ্ধিমানের মতো পাকিস্তানের বোলারদের বেছে নিয়েছিলেন তা অনবদ্য। ৭৪ বছর বয়সী বর্ষীয়ান যোগ করেছেন যে তিনি তাঁর জীবনে এমন উচ্চতার একটি ইনিংস দেখেননি এবং টেস্ট ক্রিকেটের প্রতি তাঁর সমর্থনের জন্য কোহলির প্রশংসা করেছেন।

“ভগবদ্গীতা হল পবিত্র গ্রন্থ যা হিন্দুধর্মের সংশ্লেষ। আক্ষরিকভাবে অনুবাদ করা হয়েছে, এর অর্থ হল “ঈশ্বরের গান”। বিরাট কোহলি এমন একটি ইনিংস খেলেছে যা টি-টোয়েন্টি ক্রিকেটের একটি “ঈশ্বরের গান” হিসেবে থেকে যাবে,” চ্যাপেল দ্য এজ-এর জন্য তার কলামে লিখেছেন।

“যেভাবে একটি বিড়াল পশমের বল নিয়ে খেলে, কোহলিও তেমনই দক্ষতার সাথে একটি দুর্দান্ত পাকিস্তান বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে ফেলেছিল যতক্ষণ না সেটি এমসিজি-র সবুজ গালিচায় উন্মোচিত হয়ে যায়। এটি এমন একটি ইনিংস যা ব্যাটিংয়ের শিল্প প্রদর্শন করেছিল। ক্রিকেটে এমন কিছু আমার সারা জীবনে দেখিনি। এটি আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে কারণ এই ইনিংসটি গত ১৪৫ বছরের টেস্ট ক্রিকেটের অন্যতম কট্টর সমর্থক খেলেছিল,” তিনি যুক্ত করেছেন।

close whatsapp