বাংলাদেশ থেকে ক্রিস গেইল , টি-২০ বিশ্বকাপে একেবারে ফ্লপ যে পাঁচ
আপডেট করা - Nov 6, 2021 6:44 pm

সংযুক্ত আরবআমিরশাহিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার পর্ব প্রায় শেষের পথে। আগামী ১৪ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। বেশ নাটকীয় হচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপ। আসুন দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ফ্লপ করেছে যে পাঁচ–
১) বাংলাদেশ: একেবারে ফ্লপ। সুপার পর্ব পর্বে পাঁচটা ম্যাচের পাঁচটাতেই হার। অস্ট্রেলিয়ার কাছে ৭৮ রানে অল আউট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৪ রানে অল আউট হওয়ার মহালজ্জা হজম করতে হয়েছে বাংলাদেশকে। তার ওপর আবার যোগ্যতা নির্ণায়ক পর্বে স্কটল্যান্ডের কাছেও হারতে হয়েছে বাংলাদেশকে। সব মিলিয়ে একেবারে খারাপ একটা টি২০ বিশ্বকাপ কাটিয়ে দেশে পিরেছে বাংলাদেশ।
২) ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল থেকে কায়রন পোলার্ড, ব্রাভো থেকে আন্দ্রে রাসেল। টি২০ ক্রিকেটের একাধিক মহাতারকা থাকায় টুর্নামেন্টে ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু একেবারে ভরাডুবি হল ক্যারিবিয়ানদের। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে বিশ্বকাপ শুরু করে আর ঘুরে দাঁড়াতে পারল না ক্যারিবিয়ানরা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুপার হিরোরা দেশের জার্সিতে সুপার জিরো বনে গেলেন।
৩) তথাকথিত ছোট দেশগুলি: ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ মেলে না। টি টোয়েন্টি বিশ্বকাপে তথাকথিত ছোট দেশগুলির জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বড় কোনও অঘটন তো দূরে থাক, বিছিন্নভাবে দু একটা পারফরম্যাব্স ছাড়া সেভাবে কিছুই করতে পারল না ছোট দেশগুলি। সুপার ১২ পর্বে স্কটল্যান্ড এখনও চারটে ম্যাচে খেলে চারটেই হেরেছে। তার মধ্যে তিনটে ম্যাচে একেবারে খারাপভাবে হেরেছে। সুপার ১২ পর্বে নামিবিয়াও তাদের একটা ম্যাচ জিতেছে স্কটল্যান্ডের বিরুদ্ধে। যোগ্যতাপর্বেও ওমান, পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ডরা হতাশই করেছে। তাদের কাছে কিছু অঘটন ঘটানোর আশা করা হয়েছিল।
৪) ভারতীয় দল নির্বাচন: সুপার ১২ পর্বে প্রথম দুটো ম্যাচে একেবারে খারাপভাবে হারে ভারত। প্রথমে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার, তারপর নিউ জিল্যান্ডের কাছে পরাস্ত হয়ে বিদায়ের মুখে দাঁড়িয়ে ভারত। এই দুটো ম্যাচেই টিম ইন্ডিয়ার দল নির্বাচন প্রশ্নের মুখে উঠেছে।
৫) ক্রিস গেইল: ৪২ বছর বয়েসে বিশ্বকাপ খেলতে নেমে তিনি মাতিয়ে দেবেন এই আশাই করেছিল ওয়েস্ট ইন্ডিজ সমর্থকরা। কিন্তু তা হল না। একেবারেই খেলতে পারলেন না গেইল।