হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিনুরা ফার্নান্ডো
আপডেট করা - Oct 27, 2022 3:05 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। সময় যত এগোচ্ছে ততই যেন সমস্যা বাড়তে শুরু করেছে। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কা যেন এখন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। গত ম্যাচেই টি টোয়েন্টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক ক্রিকেটার চোটের শিকার হয়েছিলেন আর তাতেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অন্যতম প্রধান ক্রিকেটার বিনুরা ফার্নান্ডো। হ্যামস্টিরংয়ে চোট পাওয়ার জেরেই টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর যাত্রা এবারের মতো শেষ।
এবারেই এশিয়াকাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। তাদের ঘিরে টি টোয়েন্টি বিশ্বকাপে যে সকলেই বেশ আশাবাদী, তা বলার অপেক্ষা রাখে না। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শুরুটা সেভােকরতে না পারলেও, এর পর থেকেই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটার থেকে বোলাররা এবার দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই একের পর এক অঘটনের স্বাক্ষী থাকেন তারা। একাধিক ক্রিকেটার সেখানেই চোট আঘাতের শিকার হন।
ছিটকে গেলেন বিনুরা ফার্নান্ডো, তাঁর জায়গায় দলে এলেন আসিথা ফার্নান্ডো
সেখানেই শ্রীলঙ্কার অন্যতম প্রধান অস্ত্র বিনুরা ফার্নান্ডো ম্যাচ চলাকালীনই হ্যামস্টিরংয়ে বড়সড় চোট পেয়েছিলেন। আর তাতেই কিন্তু শ্রীলঙ্কা্ শিবিরে বেশ অস্বস্তির আবহ তৈরি হেয়েছিল। তিনি একা নন আরও দুজন ক্রিকেটার বেশ গুরুতর চোটই পেয়েছিলেন সেই ম্যাচে। পরবর্তী ম্যাচে যে তাদের পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই জন্য শ্রীলঙ্কা তিনজন ক্রিকেটারদেরও ডেকে পাঠিয়েছিলেন। আসিথা ফার্নান্ডো সহ আরও দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ায় ডেকে পাঠানো হয়েছিল।
কিন্তু আইসিসির ছাড়পত্র ছাড়া তাদের কাওকেই দলের সহ্গে যোগ করা সম্ভব নয় শ্রীলঙ্কার। বিনুরা ফার্নান্ডোকে চিকিত্সকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেখানেই শেষপর্যন্ত এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বিনুরা ফার্নান্ডো। আপর সেই জায়গাতেই আসিথা ফার্নান়্ডোকে শ্রীলঙ্কা শিবিরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও আইসিসির ছাড়পত্রের অপেক্ষাতেই ছিলেন তারা।
বৃহস্পকিবারই এই তারকা ক্রিকেটারকে পরিবর্ত হিসাবে নেওয়ার ছাড়াপত্র দিয়েছে আইসিসির কার্যকরী কমিটি। বিনুরা ফার্নান্ডোর পরিবর্তে আগামী ম্যাচ গুলোতে এই ক্রিকেটারকেই দেখা যাবে। এখনও অবশ্য বিশ্বকাপে অনেক ম্যাচই খেলা বাকি রয়েছ শ্রীলঙ্কার। সেখানেই শেষপর্যন্ত শ্রীলঙ্কা সাফল্য পেয়ে সেমিফাইনালের পথে এগোতে পারে কিনা সেটাই এখন দেখার।