আউট হয়ে ব্যাট তুলে মাঠ ছেড়ে অবসরের জল্পনা বাড়ালেন ক্রিস গেইল

তাঁকে অভিনবাদন জানাতে বাউন্ডারির ধারে নেমে আসেন সতীর্থরা

Chris Gayle
Chris Gayle. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

৬ নভেম্বর শনিবার অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ আবু ধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের শেষ সুপার ১২ খেলায় মুখোমুখি হয় বিকেলের ম্যাচে। চারটি ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ক্যারিবিয়ান দলোয়কাছে এই ম্যাচটির বিশেষ গুরুত্ব নেই। তবে এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের কাছে তাৎপর্যপূ্র্ণ হতে থাকল অন্য কারণে। 

ব্যাট তুলে অভিবাদন গ্রহণ করেন

গেইল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংস শুরু করেছিলেন এবং দুটি বড় ছক্কা মেরে অল্প সময়ের জন্য তাঁর পুরানো রূপের আভাস দেখাচ্ছিলেন। কিন্তু প্যাট কামিন্স তাকে মাত্র ১৫ রানে আউট করেন এবং আউট হয়ে ফেরার পথে গেইল যেভাবে ব্যাট তুলে অভিবাদন গ্রহণ করতে করতে ড্রেসিংরুমে ফিরে আসেন, তা স্পষ্টতই তাঁর আন্তর্জাতিক অবসরের ইঙ্গিত দেয়। গেইল যদি এই আচরণের মাধ্যমে সত্যিই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে থাকেন তাহলে বলতেই হয় গেইলের অবসরের অর্থ ওয়েস্ট ইন্ডিজ তথা সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে একটি যুগের অবসান।  

ইতিমধ্যেই অলরাউন্ডার ডোয়েন ব্রাভো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন, এবং আজকের ম্যাচেই হয়তো ব্রাভোর সাথে সাথে রবি রামপল, লেন্ডল সিমন্সদের মতো বর্ষীয়ান ক্রিকেটারদের ওয়েস্ট ইন্ডিজের মেরুন জার্সিতে দেখা যাবে। এরই মাঝে গেইলের এমন ইঙ্গিতপূর্ণ আচরণ। 

৪২ বছর বয়সী ব্যাটার শেখ জায়েদ স্টেডিয়ামে উপস্থিত জনতার কাছে ব্যাট তুলে বিদায় নিচ্ছিলেন তখন তাঁর সতীর্থরা সীমারেখার বাইরে তাঁর জন্য অপেক্ষা করেছিলেন। খেলাধুলায় তার অপরিসীম অবদানের জন্য সবাই তাকে অভিনন্দন করছিলেন এবং জড়িয়ে ধরেছিলেন। 

https://twitter.com/_NyrraZo/status/1456933130871345158?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1456933130871345158%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ft20-world-cup-2021-42-year-old-chris-gayle-raises-bat-after-getting-out-hints-at-international-retirement%2F

যদিও এখনই এই জল্পনাকে সত্যি বলে ধরে নেওয়া ঠিক হবে না। ভারতের বিরুদ্ধে ওডিআইয়ের পরেও ব্যাট তুলে মাঠ ছেড়েছিলেন কিন্তু পরে অবসরের প্রশ্নে ইউ-টার্ন নিয়ে তিনি বলেছিলেন যে তিনি 45 বছর বয়স পর্যন্ত খেলতে পারেন।  

ক্রিস গেইল – কিংবদন্তি

ক্রিস গেইল একজন কিংবদন্তি ক্রিকেটার এবং বিশেশ করে টি-টোয়েন্টি ফরম্যাটের কথা এলে বলা যায় তিনি এই ফর্ম্যাটের অবিসংবাদী সম্রাট। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৯টি টি-টোয়েন্টিতে ১৩৭.৫১ স্ট্রাইক-রেটে ১৮৯৯ রান করেছেন। আজকের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকলেও তিনি হয়তো ফ্র্যাঞ্চাইজি লিকগে খেলা চালিয়ে যাবেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তিনি সংযুক্ত আরব আমিরাতকে আলোকিত করবেন বলে আশা করা হয়েছিল কিন্তু ইউনিভার্স বসের এই টুর্নামেন্টে ব্যাট হাতে একেবারেই ভালো কাটেনি। 

close whatsapp