পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স রবিচন্দ্রন অশ্বিনের কাছে অবিস্মরণীয়

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by GLYN KIRK/AFP via Getty Images)

দীর্ঘদিন ধরে রানের মধ্যে ছিলেন না তিনি। বিরাট কোহলিকে নিয়ে সমালোচনার সুর ক্রমশই চওড়া হতে শুরু করেছে। মুখে নয়, বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নিজের পারফরম্যান্স দিয়েই সমস্ত জবাব দিয়েছেন তিনি। শেষপর্যন্ত মাঠে থেকে দেশকে জিতিয়েই এদিন মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি। শেষ মুহূর্তে বিরাট কোহলির সঙ্গে মাঠে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই মুহূর্তে বিরাট কোহলি কেমন ফর্মে ছিলেন, তা খুব সামনে থেকেই দেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেই স্মৃতিই যেন এখনও পর্যন্ত ভুলতে পারছেন না রবিচন্দ্রন অশ্বিন।

পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট খুইয়ে ভারতীয় দল সেদিন রীতিমত চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকেই একা হাতে পরিস্থিতি সামাল দেন বিরাট কোহলি। তাঁর দক্ষহাতে ভর করেই ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত মাঠে থেকেই ভারতকে জিতিয়ে  মাঠ ছাড়েন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট কোহলির সেই পারফরম্যান্স এখনও যেন ভুলতে পারছেন না রবিচন্দ্রন অশ্বিন।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি

অশ্বিন যখন ব্যাটিং করতে এসেছিলেন, সেই সময় তাঁকে বিরাট কোহলি কী বলেছিলেন সেই কথাও তিনি জানাতে দ্বিধা করেননি। সেই পরিস্থিতিতে কেমন শট বিরাট কোহলি তাঁকে খেলতে বলেছিলেন সেই কথাও এদিি নিজের ইউটিউব চ্যানেলে জানিেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পাকিস্তানের বিরুদ্ধে এদিন বিরাট কোহলির পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন এই তারকা স্পিনার। বিরাট কোহলির পারফরম্যান্স দেখে যে তিনি এককথায় অভিভূত তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “আমার সত্যিই মনে হয় সেদিন বিরাট কোহলির মধ্যে অন্য কোনও স্পিরিট কাজ করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একটিও শট ছাড়ছিলেন না বিরাট কোহলি। প্রথম ৪৫টি বল খেলার পর থেকেই বিরাট কোহলি অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। সেদিন আমরা সকলেই দেখেছিলাম যে গঙ্গা কেমনভাবে চন্দ্রমুখীতে বদলে গিয়েছিল”।

পাকিস্তানের বিরুদ্ধে এদিন ৫৩ বলে ৮২ রবেক ঝড়ো ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ৩১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ভারতীয় দল বেশ চাপে পড়ে গিয়েছিল সেই সময়। সেই পরিস্থিতি থেকেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে শুরু হয়েছিল বিরাট কোহলির লড়াইটা। ১০০ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি।

শেষপর্যন্ত ম্যাচে ছিল একটা হাড্ডহাড্ডি লড়াই। সেখানেই যখন রবিচন্দ্রন অশ্বিন ব্যাটিং করতে আসেন, তখন বিরাচ কোহলিকে বারবার দেখা যাচ্ছিল যে তাঁকে কিছু বলছিলেন তিনি। সেটাও জানেিয়েছেন অশ্বিন। কোন জায়গা দিয়ে সেই সময় শট খেলতে হবে সেটাই তখন অশ্বিনকে বলছিলেন বিরাট কোহলি। তিনিও মনে মনে সেভাবেই খেলার পরিকল্পনা করে ফেলেছিলেন।

close whatsapp