২০১৭-তে নেওয়া যে সিদ্ধান্ত বদলে দিল সূর্যকুমার যাদবের কেরিয়ার

অফ সাইডের ব্যাটিংয়ে বেশী মনোনিবেশ করা শুরু করেছিলেন সূর্যকুমার

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: BCCI)

সূর্যকুমার যাদব আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর থেকেই দাপটের সঙ্গে খেলছেন এবং টিম ইন্ডিয়ার টি-২০ দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। ভারতীয় দলে ডাক পাওয়ার জন্য মুম্বাইয়ের ব্যাটারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল তবে তিনি দলে আসার পর থেকে খুব বেশী সময় একাদশের বাইরে থাকেননি। ৩৭-এর বেশি গড় এবং ১৭৭ স্ট্রাইক রেটসহ সূর্যকুমার এই মুহূর্তে ভারতের শীর্ষস্থানীয় টি-২০ ব্যাটার।

ডানহাতি এই ব্যাটার অনেক প্রভাবশালী ইনিংস খেলেছেন এবং যে কোন ধরণের ভূমিকার সঙ্গে মানিয়ে নিয়েছেন। ক্রিজে আসামাত্রই আগ্রাসী শট খেলতে পিছপা হন না তিনি এবং ঝুঁকিপূর্ণ শট খেলা সত্ত্বেও বড় ইনিংস খেওতে অসুবিধা হয়নি তাঁর। তার প্রমাণ দেখা যায় মাত্র ৩৫ ইনিংসে তাঁর দখলে থাকা একটি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরির পরিসংখ্যান দেখলে। কীভাবে তিনি তাঁর খেলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেলেন সে সম্পর্কে কথা বলতে গিয়ে, সূর্যকুমার তুলে ধরেন কীভাবে তিনি কঠোর পরিশ্রমের বদলের বিচক্ষণতার সঙ্গে পরিশ্রম করার পথ বেছে নিয়েছিলেন।

২০২০-তে আমার শরীর সম্পূর্ণ ভিন্ন জায়গায় চলে গিয়েছিল: সূর্যকুমার যাদব

সূর্যকুমার ২০১৭-১৮ মরসুমে তাঁর স্ত্রী দেবীশার সঙ্গে হওয়া কথোপকথন স্মরণ করেছিলেন যখন তিনি হার্ড ওয়ার্কের পরিবর্তে পরিবর্তে স্মার্ট ওয়ার্কের দিকে মনোনিবেশ করেছিলেন। তিনি আরও উল্লেখ করেছেন যে সেই আলোচনাটি ছিল প্রশিক্ষণে বিভিন্ন জিনিস চেষ্টা করা এবং অফ-সাইডের ব্যাটিং উন্নত করার বিষয়ে। তিনি আরও উল্লেখ করেছেন যে ডায়েটিং তাঁকে ২০১৯-২০ ঘরোয়া মরসুমে অনেক বেশি ফিট হতে সাহায্য করেছিল।

“২০১৭-১৮-র পরে আমি এবং আমার স্ত্রী দেবীশা বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখান থেকে কিছু স্মার্ট ওয়ার্ক করি। এত দিন কঠোর পরিশ্রম করা হয়েছে, এত দূর আসা হয়েছে, এবার অন্য কিছু করি এবং দেখা যাক কী হয়,” সূর্যকুমার ইএসপিএনক্রিকইনফো-র ক্রিকেট মান্থলিতে বলেছেন।

“আমি অন্যভাবে প্রশিক্ষণ শুরু করেছিলাম। ২০১৮-র পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমার খেলা সম্পর্কে আমার কী কাজ করা দরকার। আমি অফ সাইডের দিকে বেশী ব্যাটিং শুরু করলাম। আমি ডায়েটিং শুরু করলাম। ২০১৮ সালের ঘরোয়া মরসুমে এবং ২০১৯ সালে কিছু জিনিস করেছি যা সত্যিই আমাকে সাহায্য করেছিল। ফলে ২০২০-তে আমার শরীর সম্পূর্ণ ভিন্ন জায়গায় চলে গিয়েছিল,” যোগ করেছেন সূর্যকুমার যাদব।

close whatsapp