প্রথমবার সুপার টুয়েলভের মঞ্চে জিতে আপ্লুত সাকিব আল হাসান, তাসকিনের প্রশংসা তাঁর মুখে
আপডেট করা - Oct 24, 2022 4:01 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের মঞ্চে জয় পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে হারিয়েই প্রথম জয় তুলে নিয়েছে তারা। সেই ম্যাচেই বাংলাদেশের জয়ের প্রধান কারিগড় তাসকিন আহমেদ। বিশ্বকাপের মঞ্চে সুপার টুয়েলভের মঞ্চে প্রথম জয় আপ্লুত সাকিব আল হাসান। এই জয়টাই যে তাদের দলের আত্মবিশ্বাস এনেক বাড়াবে তা বলতে দ্বিথা নেই। সেইসঙ্গে দলের ব্যাটিং নিয়ে একেবারে চিন্তামুক্ত তিনি নন, সেই কথাও জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।
এবার এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশের টি টোয়েন্টি দলের ায়িত্ব উঠেছিল সাকিব আল হাসানের মাথায়। যদিও এশিয়া কাপে সাফল্ পেতে ব্যর্থই হেয়েছিল ভারতীয় দল। প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল তারা। সেখানেই ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বাংলাদেশ ব্রিগেড। যদিও নেদারল্যান্সের বিরুদ্ধে সেভাবে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি তারা। তাসকিন এবং সাকিবের বোলিং.ের জেরেই শেষ পর্যন্ত জয় পেয়েছে বাংলাদেশ।
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যন্ডস অধিনায়ক। শুরুটা সৌম্য সরকার এং রাজমুল হাসান ভাল করলেও, ওপেনিং পার্টনারশিপ ভাঙার পরই চাপে পড়ে দিয়েছিল বাংলাদেশ শিবির। সাকিব আল হাসান থেকে ইয়াসির আলি, সকলেই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ব্যাটহাতে । লিটন দাসও করতে পারেননি। শেষ পর্যন্ত আফিফ হোসেন রান ৩৮ রান করার ফলেই ১৪৪ রানে পৌঁছেছিল বাংলাদেশ। এদিন যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ নেমেছিল সেই রান যে তারা করতে পারেননি তা স্বীকার করে নিয়েছেন সাকিব আল হাসান। সেইসঙ্গে এই জয় যে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটাও জানেিেয়েছেন তিনি।
ম্যাচ শেষ সাকিব আল হাসান জানিয়েছেন, “এই জয়টা আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল। টি টোয়েন্টি বিশ্বকাপের সবকটি ভাগেই আমি খেলেছি। কিন্তু এখনও পর্যন্ত এই পর্বে একটিও ম্যাচে জিততে পারিনি, এই ম্যাচে নামার আগে সেটাই আমার মাথায় ঘুরছিল। এদিন পরপর উইকেট খুইয়ে ক্রমশই আমাদের ওপর চাপ বাড়ছিল। এদিন আমরা জানতাম যে ১৫৫ রান ঠিকঠাক হবে। কিন্তু তার থেকেও ১০ রান কর করত েপেরেছিলাম আমরা। কিন্তু আমাদের দলের ফাস্ট বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন”।
সাকিব আল হাসান আরও জানিয়েছেন, “ফাস্ট বোলিংয়ের গুরুত্ব যে কতটা তা আমরা ভালভাবেই বুঝি। আমাদের দলেও রয়েছে ভাল ফাস্ট বোলার। তাসকিন আহমেদ আমাদের একজন ভাল বোলার। এদিন আমাদের ফিল্ডাররাও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। সেখানেই আমরা ৫ থেকে১০ রান বাঁচাতেও পেরেছি”।