পাকিস্তানের ইনিংস চলাকালীন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে দর্শক ঢুকে পড়ল

২০তম ওভারের সময় অনভিপ্রেত ঘটনাটি ঘটে

Fans-entering-in-the-stadium
Fans entering in the stadium (Photo by Quinn Rooney/Getty Images)

টি-২০ বিশ্বকাপ ২০২২ সুপার ১২ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অবিস্মরণীয় পরিবেশে আয়োজিত হচ্ছে এবং এখনও পর্যন্ত এই ম্যাচে বিনোদনের অভাব ছিল না। প্রথমে জাতীয় সঙ্গীত চলাকালীন রোহিত শর্মা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তারপরে স্পাইডার ক্যামেরায় বল আঘাত করায় ভারত একটি ক্যাচের সুযোগ হারায়; শুরু থেকেই ম্যাচ ঘটনাবহুল ছিল।

প্রথম ইনিংসের শেষ ওভারে নিরাপত্তা লঙ্ঘন করে মাঠের মধ্যে দর্শক প্রবেশের একটি বিরল ঘটনা ঘটতে দেখা গেছে। অতীতে এমন ধরণের ঘটনা খুব সাধারণ ছিল, তবে সময় এখন পরিবর্তিত হয়েছে এবং মাঠের মধ্যে নিরাপত্তার বেষ্টনী অনেক বেশী কড়া হয়ে উঠেছে। তবুও, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সমর্থকদের হৃদয়ে ভিন্ন স্তরের উন্মাদনা সৃষ্টি হয় এবং যে কোনও সময় অদ্ভুত ঘটনা ঘটতে পারে।

দর্শক মাঠে ঢুকে পড়ায় খেলা সাময়িক বিঘ্নিত হয়েছিল এবং সেই সময় রোহিতকে হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের সঙ্গে বোলিং পরিকল্পনা করতে এবং সেই অনুযায়ী ফিল্ডিং সেট করতে দেখা গিয়েছিল। ভুবনেশ্বর শেষ ওভারে দশ রান দেন, যার মধ্যে দুই রান আসে বাই থেকে এবং শাহীন আফ্রিদির উইকেটও নেন তিনি।

দেখুন সেই ভিডিও

https://twitter.com/Vaishnaviiyer14/status/1584120484324847617?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1584120484324847617%7Ctwgr%5E4c9600fc25bb383dd5bc6a69d92b65e734f06209%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fsocial-tracker-cricket%2Ft20-world-cup-2022-fans-enter-stadium-breaching-security-in-india-pakistan-encounter-at-mcg%2F

এদিকে, শেষের কিছু ওভারে ভারত প্রচুর  বেশ কিছু রান অতিরিক্ত দিয়ে ফেলার আগে অবধি ম্যাচ নিজেদের দখলে রেখেছিল। ম্যাচের শুরুতে পাকিস্তানের ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান সুইং বোলিংয়ের মাস্টারক্লাসের কারণে যথাক্রমে ০ ও ৪ রানে আউট হয়েছিলেন। শান মাসুদ ও ইফতিখার আহমেদ হাফ সেঞ্চুরির সাহায্যে পাকিস্তানকে খেলায় ফিরিয়ে এনেছিলেন এবং দুইজনের মধ্যে ৭৬ রানের পার্টনারশিপ হয়েছিল। তবে হার্দিক পান্ডিয়া দ্রুত তিনটি উইকেট নিয়ে ভারতকে আবার আধিপত্য বিস্তার করতে সাহায্য করেন।

শেষের দিকে শাহীন আফ্রিদি ও হারিস রউফের কিছু বড় হিট তাদের ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রানে পৌঁছতে সাহায্য করে। ভারতের হয়ে পান্ডিয়া এবং আরশদীপ দুজনেই তিনটি করে উইকেট নেন এবং ভুবনেশ্বর ও শামি একটি করে উইকেট নেন। সস্তায় টপ অর্ডার হারানোর পরে ভারত কীভাবে খেলায় ফিরে আসে তা দেখার বিষয়।

close whatsapp