ম্যাচের প্রথম চারটে ওভারই পার্থক্য গড়ে দিয়েছিল, ম্যাচ শেষে জানালেন অ্যারণ ফিঞ্চ
আপডেট করা - Oct 22, 2022 5:48 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে বিরাট রানের ব্যবধানে হেরে গিয়েছে গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। আর এই হারই যে অস্ট্রেলিয়ার বরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তাটা অনেকটা কঠিন করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে কোন জায়গায় তাদের সবচেয়ে বড় ভুলটা হয়েছে সেটাই এবার বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউ জিল্যান্ডের ব্যাটিংয়ের প্রথম চারটি ওভারই যে অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ বের করে নিয়ে চলে গিয়েছিল তা মানতে কোনও দ্বিধা নেই।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেমন অ্যারণ ফিঞ্চ। টি টোয়েন্টি ফর্ম্যাটের সেই চেনা ছন্দের বাইরে যেতে চাননি তিনিও। কিন্তু ঘরের মাঠেই সেই পরিকল্পনাই চূড়ান্ত ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ার। বল হাতে যেমন অস্চ্রেলিয়ার তারকা বোলাররা সাফল্য পাননি। তেমনই ব্যাটহাতেও ব্যর্থ হতে হয়েছে তাঁকে। বিশেষ করে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই যেভাবে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছে, সেটাই তাদের হারের জন্য অন্যতম প্রধান কারণ হিসাবে দেখছেন অ্যারণ ফিঞ্চ। একইসঙ্গে নিউ জিল্যান্ডের ওপেনারদের শুরুর কথাও শোনা গিয়েছে ফিঞ্চের মুখে
ব্যাট হাতে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন অ্যারণ ফিঞ্চ
ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে এদি দুর্ধর্ষ ফর্মে ছি্লেন কেউই ব্যাটার ডেভন কনওয়ে। সেইসঙ্গে সুরুতেই একটা বিধ্বংসী ইনিংস কেলে গিয়েছিলেন ফিলিপ অ্যালেন। মাত্র ১৬ বলে ৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপরই ডেভন রনওয়ের সেই ৫৮ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস। সব মিলিয়ে প্রথম থেকেই নিউ জিলযান্ডের বিরুদ্ধে ব্যাকফুটে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই জায়গা থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
ম্যাচ শেষে এই প্রসঙ্গে অ্যারণ ফিঞ্চ জানিয়েছেন, “তারা সত্য্ই কাজটা করতে পেরেছে। বিশেষ করে প্রথম চার ওভারেই নিউ জিল্যান্ড ব্যাটারদের পারফরম্যান্স ম্যাচের ভাগ্যটা তৈরি করে দিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকেই আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আমাদেরও ব্যাট হাতে শুরুটা ভালভাবে করতেই হত। কিন্তু আমরা তা করতে পারিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এদিন আমরা একেবারেই খেলতে পারিনি”।
টি টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, ২০১১ সালের পর থেকে কখনোই অস্ট্রেলিয়া ঘরের ামঠে নিউ জিল্যান্ডের কাছে টি টোয়েন্টি ফর্ম্যাটে হারেনি। এদিন সিডনিতে প্রথম ম্যাচেই সেই পরিসংখ্যান বদলে গেল। টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সবচেয়ে বড় রানের ব্যবধানে জিতেছে নিউ জিল্যান্ড।