পাকিস্তানের বোলিং পারফম্যান্স নিয়ে সাবধানী ভারত অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Image Source: Twitter)

২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হাইভোল্টেজ ম্যাচ। সেখানেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। যে ম্যাচ গিরে এখন তেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এই পাকিস্তানের কাছেই প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল। পাকিস্তানের বোলিংয়ের সামনে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দল। এশিয়া কাপেও পাকিস্তানের বোলিংয়ের সামনে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতীয় দলের ব্যাটাররা। টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও সেই পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম ম্যাচ।

ভারতীয় দল প্রস্তুত থাকলেও, পাকিস্তানের বোলিং যে তাদের সামনে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে গেবে তা নিয়ে কোনও দ্বিধা নেই রোহিত শর্মার। পা্কিস্তান শিবিরের বোলিং পারফরম্যান্স নিয়েই যথেষ্ট সাবধানী টিম ইন্ডিয়া শিবির। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের মস্তিষ্কে। সেখানে শাহিন আফ্রিদির সামনে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের টপ অর্ডার থেকে মিডল অর্ডার। শাহিনের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে মাত্র শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন এই রোহিত শর্মা।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানেই কাছেই হেরে গিয়েছিলেন রোহিত শর্মারা

চোট সারিয়ে এবারও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন শাহিন আফ্রিদি। সেইসঙ্গে পাকিস্তান শিবিরে রয়েছেন নাসিন শাহ। এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিততে পারলেও, সুপার ফোরের মঞ্চেই কিন্তু হেরে গিয়েছিল ভারতীয় দল। শাহিন ছাড়াও কিন্তু পাকিস্তানের বোলিং পারফরম্যান্স ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধসাতে সক্ষম ছিল। সেজন্যই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আহে পাকিস্তানের বোলিং লাইনআপকে যথেষ্ট সমীহই করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যচের আদের দিন সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের বোলিং সম্বন্ধে রোহিত শর্মা জানিয়েছেন, “পাকিস্তানের বোলাররা তাদের বোলিং পারফরম্যান্স দিয়ে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। দিও পাকিস্তানের বোলিংয়ের চ্যালেঞ্জ সামলানোর জন্য আমরাও প্রস্তুত রয়েছি। আমরা যথেষ্ট কটিন পরিশ্রম করেছি এবং পাকিস্তানের এই চ্যালেঞ্জের মোকাবিলা করার ব্যপারে আশাবাদী রয়েছি”।

শুক্রবার অপশনল প্রস্তুতিরই ব্যব্স্থা রেখেছিল ভারতীয় দলষ সেখানেই অবস্য মেলবোর্নে উপস্থিত চিলেন রোহিত শর্মা। দীর্ঘক্ষণ নেটে প্রস্তুতি সেরেছেন তিনি। ভারতীয় ব্যাটারদের চোখ য়ে শাহিন আফ্রিদির দিকে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই তো নেটে দীর্ঘক্ষণ বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে থ্রো ডাউন প্রস্তুতি সেরেছিলেন রোহিত শর্মা। ভারতীয় দলের বাকি ব্যাটাররাও সেভাবেই নিজেগের প্রস্তুত করছেন।

গতবারের বিশ্বকাপের চিত্রটা এূারের টি টোয়েন্টি বিশ্বকাপে বদলাতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় শিবির।

close whatsapp