৯ বছর ধরে ভারতীয় দলের আইসিসি ট্রফি না জেতাকে রোহিত চ্যালেঞ্জ হিসাবে দেখছেন

পাকিস্তানের বিরুদ্ধে ভারত তাদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: BCCI)

প্রথম রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বের পরে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্বটি শুরু হয়েছে। মেলবোর্নে ২৩শে অক্টোবর, রবিবার, মেলবোর্নে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি প্রবল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের প্রত্যশা করা হচ্ছে। যদিও বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ হওয়া নিয়ে সংশয় রয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচের আগে মিডিয়ার সঙ্গে কথোপকথনে তাঁর হতাশার কথা প্রকাশ করেছেন।

ভারতীয় দল ২০১৩ সালে চ্যাম্পিয়ান ট্রফি জেতার পর থেকে আইসিসি ট্রফি জিততে ব্যর্থ হয়েছে। তারপরের বেশ কিছু আইসিসি টুর্নামেন্টে মেন ইন ব্লু ফেভারিট হিসাবে নামলেও নক-আউট পর্যায়ে বা গ্রুপ পর্যায়ে বিদায় নেওয়ায় গত নয় বছরে ট্রফির ক্যাবিনেটে নতুন কোন সংযোজন হয়নি। 

“আমরা এটা নিয়ে অবশ্যই কিছুটা হতাশ” – ভারতীয় দল আইসিসি ট্রফি না জেতার প্রসঙ্গে রোহিত শর্মা

বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণের চ্যালেঞ্জগুলির দিকে রোহিত শর্মা আলোকপাত করেছেন। অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপ ২০২২-এও ভারতীয় দল খেতাবের অন্যতম দাবীদার হিসাবে শুরু করছে। এই টুর্নামেন্টে দলগতভাবে তাঁদের সেরা ক্রিকেট খেলতে চান রোহিত এবং একটি নির্দিষ্ট সময়ে একটি ম্যাচ ধরে এগোতে চান তিনি। 

“হ্যাঁ, নয় বছর ধরে আইসিসি ট্রফি না জেতাটা একটা চ্যালেঞ্জ। যদি আমি ভুল না করি, শেষটা আমরা জিতেছিলাম ২০১৩ সালে। এটা আমাদের মতো দলের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। অনেক প্রত্যাশা থাকে আমাদের উপির, আমরা এটা নিয়ে অবশ্যই কিছুটা হতাশ। এই টুর্নামেন্টটি আমাদের এটি পরিবর্তন করার সুযোগ দেয়। আমরা অবশ্যই জানি এখানে ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের একবারে একটি ম্যাচ ধরে এগোতে হবে। “

“চাপ বলতে চাই না, তবে আইসিসি টুর্নামেন্টে শীর্ষে থাকা আমাদের জন্য অবশ্যই একটি চ্যালেঞ্জ। হ্যাঁ, আইসিসি টুর্নামেন্টে, বিশেষ করে বড় ম্যাচে আমরা যে পারফরম্যান্স দেখাতে চাই তা হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি সুযোগ সবসময়ই আসে। আমাদের কাছে এখন এখানে আসার এবং ভালো করার সুযোগ আছে তাই আমি মনে করি আমাদের কিছু জিনিসের উপর ফোকাস করতে হবে,” পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের আগে একটি সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন।

close whatsapp