আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে বিশ্বকাপের বাইরে ওয়েস্ট ইন্ডিজ

Paul Stirling
Paul Stirling. (Photo by Steve Bell – ICC/ICC via Getty Images)

জিম্বাবোয়েকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার আশা জাগলেও শেষরক্ষা করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বেই থেমে গেল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দৌড়। পল স্টার্লিং এবং গ্যারেথ ডেলানির দাপটে আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে সমস্ত স্বপ্ন শেষ ক্যারিবিয়ান ব্রিগেডের। এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতেই হল ওয়েস্ট ইন্ডিজকে। আর বিশ্বকাপ থেকে বিদায় নেও.ার সহ্গেই যে একরাশ প্রশ্নও তাদের দল গঠন নিয়ে উঠে গেল তাও বলার অপেক্ষা রাখে না।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই বিশ্রী ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধেও তার অন্যথা হয়নি। চূড়ান্ত ব্যর্থই হয়েছেন মায়ার্স, আরভিন লুইস এবং নিকোলাস পুরানদের মতো ব্যাটাররা। সেই সঙ্গে আয়ারপল্যান্ডের গ্যারেথ ডেলানির দুর্ধর্ষ বোলিং। টিটোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বিপর্যস্ত হতে হল ওয়েস্ট ইন্ডিজকে। সেইসঙ্গে জোড়া ম্যাচ হেরে সুপার টুয়েলভে পৌঁছনোর আশাও শেষ করে ফেলল তারা।

১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন গ্যারেথ ডেলানি

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্িজের দল ঘোষণা দেখার পর থেকেই চমকে গিয়েছিল সকলে। উঠতে শুরু করেছিল নানান প্রশ্ন। যদিও টিম ম্যানেজমেন্ট তাদের দল নিয়ে আশার বানঈই দয়েছিল। কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই তো একের পর এক অঘটন ঘটিয়েই চলেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ হারের পরই দলের সতীর্খদের বাডতি দায়িত্ব নেওয়ার বার্তা দিয়েছিলেন নিকোলাস পুরান। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।  ব্যাটিংয়ে চূড়ান্ত খারাপ পারফর্ম্যান্সের খেসারত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েই দিতে হল ওয়েস্ট ইন্ডিজকে।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। আইপিশ বোলারদের বিরুদ্ধে বড় রান করারই লক্ষ্য ছি ক্যারিবিয়ানদের। কিন্তু শুরুতেই ছন্দ পতন। গ্যারেথ ডেলানির দুর্ধর্ষ বোলিংয়ের সামনে আত্মসমর্পন করতেই বাধ্য হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। টপ অর্ডারের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এদিন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে একমাত্র অর্ধশতরান পেয়েছেন ব্র্যান্ডন কিং। তিনি অর্ধশতরান না পেলে, ক্যারিবিয়ান ব্রিগেড এদিন ১০ রানও টপকাতে পারত না। ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আর তাতে ভর করেই ১৪৬ রানে পৌঁছেছিল ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের সামনে তখন সহজ লক্ষ্য যে রান তুলতে খুব একটা কষ্ঠও করতে হয়নি আয়ারল্যান্ডকে। ব্যাট হাতে এদিন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন পল স্টার্লিং। শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক মেজাজে।  তাঁর ৪৮ বলে ৬৬ রানের ইনিংস জুড়ে রয়েছে ৬টি চার ও ২টি ওভার বাউন্ডারি। ওয়েস্ট ইন্িজের বোলাররা মাত্র একটিই উইকেট তুলতে পেরেছিল তারা। ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।

close whatsapp