টি-২০ বিশ্বকাপ ২০২২: যে ৩ ক্রিকেটার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশী রান করতে পারেন
বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও তারুণ্যর ভালো মিশেল রয়েছে
আপডেট করা - Oct 20, 2022 4:42 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ বাংলাদেশ আন্ডারডগ হিসেবে নামবে। এই ফর্ম্যাটে তাদের ট্র্যাক রেকর্ড বরাবরই সাধারণ এবং সাম্প্রতিক ম্যাচগুলিতে তাদের পারফর্ম্যান্স বিশেষ আশাপ্রদ নয়। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে খেলা ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।
তাদের বোলাররা বেশ কিছু ম্যাচে নজর কাড়লেও, ব্যাটারদের ব্যর্থতায় তাদের পক্ষে ম্যাচ জিতে আসা সম্ভব হয়নি। তবে এই বারের কুড়ি ওভারের ফর্ম্যাটের বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশের কিছু ব্যাটারের দিকে নজর থাকবে যাঁরা দলের ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষমতা ধরেন। এখানে এমন তিনজন খেলোয়াড় নিয়ে আলোচনা করা হল যাঁরা টি-২০ বিশ্বকাপে টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন।
যে তিন ব্যাটার টি-২০ বিশ্বকাপ ২০২২-এ বাংলাদেশের হয়ে সর্বাধিক রান করতে পারেন
৩) আফিফ হোসেন

বিগত বছরগুলিতে বাঁ-হাতি ব্যাটারকে লোয়ার মিডল অর্ডারে একজন ফিনিশার হিসাবে খেলানো হলেও সাম্প্রতিক কিছু ম্যাচে তাঁকে ব্যাটিং ক্রমে খানিক উপরের দিকে নামানো হচ্ছে এবং সেই ভূমিকায় তিনি সাফল্যও পাচ্ছেন। ৫, ৬ ও ৭ – এই তিন পজিশনেই তাঁর ব্যাটিং গড় যেখানে ২০-র নীচে সেখানে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে তাঁর গড় ৩৭.৫০।
ব্যাটিং ক্রমের উপরের দিকে নামলে আফিফ বেশী ডেলিভারি খেলার সুযোগ পাবেন এবং সেট হয়ে গেলে ইনিংসের শেষের দিকে তাঁর ডেথ ওভার বিশেষজ্ঞের চেহারায় অবতীর্ণ হতে পারবেন। নিয়মিত ছক্কা হাঁকানোর মতো খুব শক্তিশালী না হলেও আফিফ বাউন্ডারি খুঁজে পান অপ্রচলিত শটের গুণে।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ২২ বলে ৩৯ রানের ইনিংস হোক বা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭৭* (৫৫), যেসব ম্যাচে আফিফ ২০-র বেশী বল খেলার সুযোগ পেয়েছেন, সেসব ম্যাচে তাঁর তাৎপর্যপূর্ণ অবদান রাখার সম্ভাবনা বেশী দেখা গেছে। ফলে টি-২০ বিশ্বকাপে আফিফকে প্রথম চারে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হলে, তিনি বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার হিসাবে টুর্নামেন্ট শেষ করতেই পারেন।