আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস
আইপিএল ২০২২-এ অল্পের জন্য প্লে-অফে যেতে পারেনি ডিসি
আপডেট করা - Oct 20, 2022 5:47 pm

দিল্লি ক্যাপিটালস (ডিসি) ভারতীয় প্রিমিয়ার লিগের ১৫তম সংস্করণে নেমেছিল সাম্প্রতিক সংস্করণগুলির মধ্যে অন্যতম ধারাবাহিক দল হিসাবে। ২০২১-এর আগের তিন মরসুমের প্রতিটিতে তারা প্লে অফে পৌঁছেছিল। তারা ২০২২ সালের মেগা নিলামে একটি দুর্দান্ত স্কোয়াড গঠন করেছিল এবং বেশিরভাগ ক্ষেত্র নিয়ন্ত্রণে থাকায় আশা করা হয়েছিল এই বছর তাদের শিরোপার খরা কাটবে।
তবে ডিসি প্রতিযোগিতায় নেমে সেই আশা পূরণ করতে পারেনি এবং ধারাবাহিকভাবে ম্যাচ না জেতায় প্লে-অফের লড়াইয়ে পিছিয়ে পড়ে। তারা ১৪ ম্যাচের মধ্যে সাতটিতে জিতে পঞ্চম স্থানে ছিল। আগামী মরসুমের নিলামের আগে ট্রেডিং উইন্ডোতে তারা বেশ কিছু খেলোয়াড় ছেড়ে দিয়ে নতুন চেহারার দল গড়তে পারে। ট্রেডিং উইন্ডোতে ছেড়ে দেওয়ার জন্য কোন তিন খেলোয়াড় তাদের পরিকল্পনায় থাকতে পারে সেই নিয়ে আলোচনা করা হল।
এখানে আলোচনা করা হল এমন তিন ক্রিকেটারকে নিয়ে ট্রেডিংয়ের সময় যাঁদের ছেড়ে দিতে পারে ডিসি
৩) কেএস ভারত

কেএস ভরত ভারতীয় ঘরোয়া সার্কিটে ৮১টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৪৩৮৬ রান সংগ্রহ করলেও টি-২০ ফর্ম্যাটে তাঁর পরিসংখ্যান মুগ্ধ করার মতো নয়। ৬৬ ম্যাচে ১০৯১ রান করেছেন মাত্র ১৯.৪৮ গড় ও ১০৯.১০ স্ট্রাইক রেটে। আইপিএল ২০২১-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১২২.৪৩ স্ট্রাইক রেটে সাত ইনিংসে ১৯১ রান করার পরে ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে আসা ভরত আইপিএল ২০২২-এ একটি ম্যাচেও সুযোগ পাননি।
উইকেটকিপার হিসাবে অধিনায়ক ঋষভ পান্ত দায়িত্ব পালন করায় দিল্লির ম্যানেজমেন্ট ভরতকে সুযোগ দিতে পারেনি। দলের মূল সমস্যা ছিল লোয়ার অর্ডারে আগ্রাসী ব্যাটারের অভাব এবং ভরতের স্ট্রাইক রেট উন্নত না হওয়ায় তাঁকে খেলানোর ব্যাপারে রিকি পন্টিংয়ের কোচিংয়ের অধীনে থাকা দল আগ্রহী হয়নি।
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের সমন্বয়ে ডিসির টপ অর্ডার তারকা-খচিত। ফলে সেখানেও ভরতের জন্য স্থান পাওয়া সম্ভব নয়। এই অবস্থায় ট্রেডিংয়ের মাধ্যমে ভরতকে যদি অন্য কোন দল পাঠানো যায় তবে তাঁকে হয়তো পুরো মরসুম ডাগ-আউটে বসে কাটাতে হবে না। এ ছাড়া ভরতকে অন্য কোন দলে পাঠিয়ে ট্রেডিং উইন্ডো থেকে ডিসি আগ্রাসী মিডোল অর্ডার ব্যাটার নিলে অতিরিক্ত লাভবান হতে পারে।