ডেলিভারির জন্য বল হাত থেকে বেরনোর আগে ক্রিজ ছাড়লেই এক রান কাটা হোক, প্রস্তাব স্টার্কের
সম্প্রতি তাঁর বোলিংয়ের সময় বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়ায় অসন্তুষ্ট হয়েছিলেন স্টার্ক
আপডেট করা - Oct 19, 2022 12:11 pm

যে ব্যাটাররা বোলার বল ডেলিভারির আগেই নন-স্ট্রাইকারদের প্রান্তের ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, তাঁদের জন্য অস্ট্রেলিয়ান পেস তারকা মিচেল স্টার্ক কঠোর আইন আনার কথা বলেছেন যাঁ। স্টার্ক পরামর্শ দিয়েছেন যে এই অপরাধের জন্য ব্যাটারের দলগত রান থেকে এক রান কেটে নেওয়া উচিত।
গত সপ্তাহে মানুকা ওভালে তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যখন মুখোমুখি হয়েছিল তখন নন-স্ট্রাইকারে প্রান্তে দাঁড়ানো ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক জস বাটলারকে রান আউট করতে অস্বীকার করেছিলেন স্টার্ক। তারপরে তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। বাটলার কয়েকটি ক্ষেত্রে বোলারদের প্রান্তে ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন এবং এক সময় স্টার্ক ব্যাটারকে জানিয়েছিলেন, “আমি দীপ্তি নই, তবে আমি এটি করতে পারি (তাঁকে রান আউট)”।
ফ্রন্ট ফুট নো-বলের জন্য ক্যামেরা আছে: মিচেল স্টার্ক
দ্য এজ এবং দ্য সিডনি মর্নিং হেরাল্ডের সাথে কথা বলার সময় স্টার্ক বলেছেন, “ফ্রন্ট ফুট নো-বলের জন্য ক্যামেরা আছে, সেখানে একটি ক্যামেরা সর্বদা থাকে [আন্তর্জাতিক ক্রিকেটে] এবং কোন একজন লাইন দেখছে। বোলার সামনের পায়ে নামার আগে প্রতিবার যখনই ব্যাটার ক্রিজ ছেড়ে যায়, তখন তাদের একটি রান কাটা হোক। তখন কোন ধূসর এলাকা নেই। এবং টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে শেষের দিকে রান এত সহজ এবং খেলার ফল নির্ধারিত হতে পারে এক, দুই, তিন রানের ক্ষেত্রে। যদি হঠাৎ করে ২০ রানে কাটা যায় একজন ব্যাটার তাড়াতাড়ি ক্রিজ ছাড়ার কারণে, তা হলে এটা করা বন্ধ হয়ে যাবে, তাই না?”।
গত মাসে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ের সময় ভারতের মহিলা দলের স্পিন বোলিং অলরাউন্ডার দীপ্তি শর্মা চার্লি ডিনকে রান আউট করার পর নন-স্ট্রাইকারদের প্রান্তে রান আউট একটি বিতর্কিত বিষয় হয়ে ওঠে। ক্রিকেট আইনের তত্ত্বাবধায়ক এমসিসি হস্তক্ষেপ করে জানায় দীপ্তি কিছু ভুল করেননি এবং আউটের এই পদ্ধতিটি স্পিরিট অফ দ্য গেমের মধ্যেই ছিল। এই বিবৃতির পরেও বিভিন্ন মহল থেকে দীপ্তির উদ্দেশে আক্রমণ ধেয়ে আসে।
এদিকে, ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে মিচেল স্টার্ক সেরা ছন্দে বোলিং করতে প্রস্তুত। ২২শে অক্টোবর শনিবার এসসিজিতে ট্রান্স-তাসমান প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া তাদের অভিযান শুরু করবে।