টি ২০ বিশ্বকাপে ভারতের সাফল্য পাওয়ার ব্যপারে আশাবাদী মহেলা জয়বর্দনে

Mahela Jayawardene
Mahela Jayawardene. (Photo Source: Twitter/Mumbai Indians)

এশিয়া কাপে ভারতীয় দল শুরুটা ভালভাবে করলেও, শেষরক্ষা করতে পারেনি। সুপার ফোরের মঞ্চেই তাল কেটেছিল টিম ইন্ডিয়ার। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলের কাছে পরপর দুই ম্যাচ হেরেই এবারের মতো এশিয়া কাপে যাত্রা শেষ হয়েছিল ভারতীয় দলের। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এশিয়া কাপের পারফরম্যান্স দিয়ে ভারতীয় দলকে বিচার করতে নারাজ প্রাক্তন শ্রীলঙ্কা তারকা ক্রিকেটার মহেলা জয়বর্দনে। তাঁর মতে এশিয়া কাাপে না পারলেও, টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পাওয়ার ক্ষমতা রয়েছে এই ভারতীয় দলের।

হাতে রয়েছে আর মাত্র ২৮দিন সময়। এরপরই অস্ট্রেলি.ার মাটিতেটি টোয়েন্টি বিশ্বকাপের আসর। গতবার েই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এবার সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া টিং ইন্ডিয়া। ভারতীয় দলকে নিয়ে াশাবাদী প্রাক্তন শ্রীলঙ্কা ক্রিকেটার মহেলা জয়বর্দনেও। তাঁর মতে এশিয়া কাপে ভারতীয় দল ব্যর্থ হলেও, টি টোয়েন্টিবিশ্বকাপ জয়ের সমস্তরকম রসদ রয়েছে তাদের।

এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চেই থেমে গিয়েছিল ভারতের বিজয়রথ

এই মুহূর্তে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার প্রস্তুতি সারছে ভারতীয় দলষ এরপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। আগামী ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারত। চোট সারিয়ে এই সিরিজেই ভারতীয় দলে পিরেছেন জসপ্রীত বুমরাহ। একইসঙ্গে ফিরেছেন হর্ষল পটেলও। সব মিলিয়ে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নিজেদের শক্তী পরীক্ষা করে দেখে নিতেচাইছে ভারতীয় দল।

এই প্রসঙ্গে মহেলা জয়বর্দনে জানিয়েছেন, “তাদের খানিকটা আত্মবিশ্বাসের প্রয়োজন রয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে খানিকটা আত্মবিশ্বাস প্রয়োজন রয়েছে ভারতীয় দলের। এশিয়া কাপে অবশ্যই জসপ্রীত বুমরার না থাকাটা একটা বড় ফ্যক্টর হয়ে গিয়েছিল ভারতীয় দলের জন্য। নতুন বলে বোলি্ং করার ক্ষেত্রেই সমস্যা দেখা দিয়েছিল। যদিও অস্ট্রেলিয়া জসপ্রীত বুমরার প্রত্যাবর্তনটাই সেই সমস্যা বেশ খানিকটা মিটিয়ে দেবে”।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে ভারতীয় দল। এশিয়া কাপেও দেখা গিয়েছিল সেই একই চিত্র। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে সেই চিত্রটাই। আর সেখানেই পাকিস্তানকে জবাব দেওয়ার প্রস্তুতি এখন ভারতীয় দলের তুঙ্গে। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়া সাফল্য পায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp