আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স

আইপিএল ২০২২-এ সপ্তম স্থানে শেষ করেছিল কেকেআর

Kolkata Knight Riders
Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ মরসুমে কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে খেলতে নেমেছিল এবং মেগা নিলামে বেশ কিছু তারকাকে নেওয়ার পরে মনে হয়েছিল তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জেতার জন্য তারা ভালোমতোই প্রস্তুতি নিয়েছে। প্রথম চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে ভালো শুরু করলেও, পরের দিকে জয়ের ধারা বজায় রাখতে ব্যর্থ হয় এবং ১৪ ম্যাচে মাত্র ছয় ম্যাচ জিতে সপ্তম স্থানে লিগ শেষ করে।

গত মরসুম শেষ হতেই কোচ ব্রেন্ডন ম্যাককালাম দলের সঙ্গে সম্পর্ক ছিল্ল করে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন এবং তাঁর জায়গায় চন্দ্রকান্ত পণ্ডিতকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। গতবারের ব্যর্থতা শোধরানোর জন্য এবং একজন ভিন্ন কোচের দৃষ্টিভঙ্গির কারণে আগামী মরসুমে দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ২০২৩ মরসুমের ট্রেডিং উইন্ডো খুললেই দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা এমন কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে যাঁদেরকে দলে রাখতে আগ্রহী হবে না কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

এখানে আলোচনা করা হবে এমন তিন ক্রিকেটারকে নিয়ে ট্রেডিংয়ের সময় যাঁদের ছেড়ে দিতে পারে কেকেআর

৩) শিবম মাভি

Shivam Mavi
Shivam Mavi. (Photo Source: IPL/BCCI)

আইপিএল নিলাম ২০২২-এ কেকেআর ৭.২৫ কোটি টাকায় শিবম মাভিকে দলে নিয়েছিল। ২৩ বছর বয়সী এই তরুণ ২০২০ ও ২০২১, এই দুই মরসুমে ১৭ ম্যাচে মোট ২০ উইকেট নিয়ে কলকাতা ফ্র্যাঞ্চাইজির আস্থা অর্জন করেছিলেন এবং কেকেআর আশা করেছিল যে টুর্নামেন্টের ১৫তম সংস্করণেও তাঁর কাছ থেকে একইরকম পারফর্ম্যান্স আসবে।

তবে, মাভি সেই আস্থার প্রতিদান দিতে সক্ষম হননি এবং পুরো মরসুম জুড়েই তিনি ছন্নছাড়া বোলিং করেন। মাভি ছয় ম্যাচ খেলে ১০.৩২-এর উদ্বেগজনক ইকোনমি রেটে মাত্র পাঁচ উইকেট নিয়েছিলেন। কেকেআরের কাছে অভিজ্ঞ উমেশ যাদব ছাড়া ভারতীয় পেসার হিসাবে উচ্চ মানের কোন পেসার নেই এবং মাভির দর যেহেতু ৭.২৫ কোটি টাকা, তাই তাঁকে ছেড়ে দিয়ে সেই অর্থে একাধিক ভারতীয় পেসার নেওয়ার কথা ভাবতে পারে ফ্র্যাঞ্চাইজি।

মাভির বলের পেস ১৩৫+ কিমি/ঘণ্টা। এ ছাড়া অনুকূল পরিস্থিতিতে তিনি বল সুইংও করাতে পারেন। তাঁর বয়স বিবেচনা করলে বলা যায় এখনও উন্নতি করার সময়, সুযোগ রয়েছে তাঁর কাছে। ফলে বাকি ৯টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোন দল তাঁকে ট্রেডিং উইন্ডোর মাধ্যমে নেওয়ার পরিকল্পনা করতে পারে।

Page 1 / 3
Next

close whatsapp