টি টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টদের বেছে নিলেন সচিন তেন্ডুলকর
আপডেট করা - Oct 18, 2022 3:04 pm

গ্রুপ পর্ব শুরু হয়ে গিয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টিয়োলভ পর্হব শুরু হবে আগাী ২২ অক্টোবর। প্রথম ম্যাচেই মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই পর্ব শুরু হওয়ার আগেই নিজের পছন্দের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ইংল্যান্ডকেই এবারের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসাবে বেছে নিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেইসঙ্গে ভারতের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপেরও আশাবাদী প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সচিন তেন্ডুলকর।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে অঘটনের স্বাক্ষী চিল ভারতীয় দল। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল ভারতীয় দল। এরপর নিউ জিল্যান্ডের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়েছিল টিম ইন্ডিয়ার। মাঝে এক বছরের বিরতি। ফের একটা বিশ্বকাপের মঞ্চ। সেখানেই ফের নামতে চলেছে ভারত। প্রথম ম্যাচেই আবার তাদের প্রতিপক্ষ সেই পাকিস্তান। কিন্তু এবারের ভারতীয় দলকে নি.ে অনেক বেশী আশাবাদী সচিন তেন্ডুলকর।
ভারতকেই চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চান সচিন তেন্ডুলকর
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সচিন তেন্ডুলকর যে ভারতকেই ট্রফি হাতে নিতে দেখতে চান সেই ব্যপাকরে কোনও দ্বিধা নেই। যদিও সেইসঙ্গে বেশ কিছু দলকে নিয়ে সাবধান বানীও দিয়েছেন তিনি। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে রানার্স হয়েছিল নিউ জিল্যান্ড। এূারও য়ে তারা প্রতিযোগতার কালো ঘোড়া হয়ে উঠতে পারে তা নিয়ে কোনও সন্দেহ নেই সচিন তেন্ডুলকরের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকেও একেবারে হাল্কাভাবে নিতে নারাজ তিনি। যদিও ভারত, অস্চ্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তানকেই সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রাখতে চাইছেন তিনি।
এই প্রসঙ্গে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “আমি সবসময়ই চাইব যে ভারত এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হোক। তবে এবারের বিশ্বকাপের প্রথম চার দল আমার হিসাবে হল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। যদিওএবারের বিশ্বকাপে কিন্তু নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা কালো ঘোড়া হয়ে উঠতেই পারে। সেপ্টেম্বর এবং অক্টোবরে দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠেও কিন্তু এমনই একটা পরিবেশ থাকে। এওই ধরণের পরিস্থিতির সঙ্গে তারা যথেষ্ট পরিচিত”।
ইতিমধ্যেই সুরু হয়ে গিয়েছে প্রস্তুতি ম্যাচ। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। শেষ ওভারে মহম্মদ সামির দুর্ধর্ষ বোলিংই সবকিছু বহদলে দিয়েছিল সেই ম্যাচে। একইসঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে আবার ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। যে ম্যাচ হারের পর পাকিস্তানের ফিল্ডিং নিয়ে নানান সমালোচনা দেখা গিয়েছে।
এতকিছুর পরও টি টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হওয়ার পর এই চার দেশকেই সচিন তেন্ডুলকর সেমিফাইনালিস্ট হিসাবে বেছে নিয়েছেন।