ম্যাচ হেরে সকল ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নেওয়ার বার্তা নিকোলাস পুরানের
আপডেট করা - Oct 17, 2022 5:23 pm

দুবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।যদিও পারফরম্যান্সের বিচারে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে পারেনি তারা। গ্রুপপর্বের ম্যাচ খেলেই সেই জায়গা যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেই লক্ষ্যেই প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ধারেভারে এগিয়ে থাকলেও, শেষরক্ষা অবশ্য হয়নি তাদের। প্রথম ম্যাচেই হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই চিন্তাটাক্রমশ বেড়েছে। ম্যাচহারের পরই ক্রিকেটারদের আরও দায়িত্ব নেওয়ার বার্তা অধিনায়ক নিকোলাস পুরাণের।
এদিন স্কটল্যান্ডের বিরুদ্ধে ফেভারিটের তকমা নিেই মাঠে নেমেছিল ওয়ে্ট ইন্ডিজ। কিন্তু শেষরক্ষা রকরতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। স্কটিশদের দাপটের সামনে মাত্র ১১৮ রানেই থেমে যেতে হয় ক্যারিবিয়ান ব্রিগেডকে। সেইসঙ্গে সুপার টুয়েলভেযওয়ার রাস্তাটাও অনেকটা কঠিন করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী দুটো ম্যাচেই এখন তাদের জয় ছাড়া আর কোনও উপায় নেই। এফ হারের পরই হতাশের ছবি স্পষ্ট। সেইসঙ্গে দলের ক্রিকেটারদেরও বাড়তি দায়িত্ব নেওয়ার কথা শোনা গেল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের মুখ থেকে।
পরপর দুটো ম্যাচ এবার জিততেই হবে নিকোলাস পুরানদের
এদিন প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬১ রানের লক্ষ্য দিয়েছিল স্কটল্যান্ড। টি টোয়েন্টি ফর্ম্যাটে এই রান তাড়া করে জেতাই যায়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সেটাই করতে পারেননি। ম্যাচ শেষে নিকোলাস পুরানের গলা থেকে ঝড়ে পড়েছে একরাশ হতাশা। সেইসঙ্গে এই ম্যচা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানমোর কথা বলতেও দ্বিধা করেননি তিনি। এরপর জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে জিততেই হবে তাদের।
ম্যাচ শেষে নিকোলাস পুরান জানিয়েছেন, “এই হারটা সত্যিই আমাদের কাছে একটা বড় ধাক্কা। আমাদের দলের সকলেই যথেষ্ট হতাশ। সামনের যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটোতেই জিততে হবে আমাদের। আমাদের সকলকে আরও বেশী দায়িত্ব নিতে হবে এবার। এই হারকে পিছনে ফেলে এবার ঘুরে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য। যখন কোনও ম্যাচ তুমি খারাপ পারফরম্যান্স দেখাও এবং হেরে যাও, সেই সময় সকলেরই মনে হয় যত শীঘ্র পরের ম্যাচটা যেন চলে আসে”।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমেছিল স্কটল্যান্ড। ওপেনার মুনসের হাত ধরেই দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছে স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অর্ধশতরানের ভর করেই ১৬০ রানের লক্ষ্যে পৌঁছেছিল স্কটল্যান্ড। আর সেটাই এদিন তাদের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল।যদিও ১৬০ রান তাড়া করে জেতাটা ওয়েস্ট ইন্ডিজের সামনে খুব একটা বড় চ্যালেঞ্জ ছিল না।
শুরুটা তারা করেছিলও ভাল। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতাটাই সব শেষ করে দেয় এদিন ওয়েস্ট ইন্ডিজের জন্য। শেষপর্যন্ত ১১৮ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন জেসন হোল্ডার। ৪২ রানে প্রথম ম্যাচে হেরে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।