ফিটনেস টেস্টে উত্তীর্ণ মহম্মদ সামি, বুমরার পরিবর্তে দলে আসতে পারেন তিনি
আপডেট করা - Oct 12, 2022 6:20 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। পিছের সমস্যার জন্য ভারতীয়দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে জসপ্রীত বুমরার মতো ক্রিকেটারের না থাকাটা যে ভারতীয় দলের কাছে কত বড় ধাক্কা তা বলার অপেক্ষ রাখে না। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা । জসপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটার তবে কে হতে চলেছেন। প্রথমে ভারতীয় দজলের ১৫ জনের স্কোয়াডে না থাকলেও, মহম্মদ সামির নাম নিয়েই আরম্ভ হয়ে গিয়েছিল গুঞ্জন।
সবকিছু ঠিকঠাক চললে মহম্মদ সামিই এবার জসপ্রীত বুমরার পরিবর্তে ভারতীয় দলে আসতে চলেছেন । ইঙ্গিত কিন্তু তেমনটাই পাওয়া গিয়েছে। এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন মহম্মদ সামি সহ মহম্মদ সিরাজ। সদ্য করোনা সারিয়ে ওঠা সামি কতটা ফিট রয়েছে সেদিকেই প্রধান নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সরকারীভাবে কিছু না জানালেও, শোনাযাচ্ছে এনসিএ-তে নাকি ফিটনেস পরীক্ষায় পাশ করে গিয়েছেন ভারতীয় দলের েই তারকা বোলার। এই মুহূর্তে এই খবরটাই যে ভারতীয় শিবিরের কাছে সবচেয়ে স্বস্তির তা বলার অপেক্ষা রাখে না।
স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে ভারতীয় দলের সঙ্গে ছিলেন মহম্মদ সামি
টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সময় মহম্মদ সামিকে ১৫ জনের স্কোয়াডে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের নির্বাচকরা। তা নিয়েও অবশ্য কম সমালোচনা হয়নি। যদিও মহম্মদ সামিকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে দলে রাখা হয়েছিল। এরপরই পিঠের সমস্যার জন্য ভারতীয় দল থেকে ছিটকে যান জসপ্রীত বুমরাহ। তাঁর জায়গায় তখন থেকেই সামিকে নিয়ে ভাবনা শুরু আরম্ভ হয়ে গিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন মহম্মগদ সামি।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হওয়ার আগে সামি সেরে উঠলেও, এই দুটো সিরিজেই দেখা যায়নি তাঁকে। বুমরার পরিবর্তে তাঁকে খেলানো নিয়ে কথাবার্তা চললেও, মহম্মদ সামির ফিটনেস লেভেল দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সেই লক্ষ্যেই এবার খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই ফিটনেস টেস্ট পাশ করে গিয়েছেন মহম্মদ সামি।
যদিও তিনি একা নন, টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে তাঁর সহ্গে রওনা দিয়েছেন মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুরও। তবে মনে করা হচ্ছে যে জসপ্রীত বুমরার পরিবর্তে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে মহম্মদ সামিকেই এগিয়ে রাখছে ভারতীয় দল। অস্ট্রেলিয়াতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।