টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্কাস স্টয়নিসের সঙ্গে খোশ মেজাজে বিরাট কোহলি

Virat Kohli with Marcus Stoinis
Virat Kohli with Marcus Stoinis. ( Image Source: Instagram )

এবারের এশিয়া কাপেই দেশের জার্সিতে ফের রানে ফিরেছেন বিরাট কোহলি। ১০২০ দিনের অপেক্ষার অবসান হয়েছে এবারের এশিয়া কাপের মঞ্চে। সেখানেই কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী পেয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এশিয়া কাপের পর এবার বিশ্বকাপের মঞ্চে নামার পালা ভারতের। অস্ট্রেলিয়ার মাটিতে সেই প্রস্তুতিতেই ব্।স্ত রয়েছে ভারতী দলের ক্রিকেটাররা। ইতিমদ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলা হয়ে গিয়েছে। তারই ফাঁকে আইপিএলের পুরনো সতীর্থের সঙ্গে খোশ মেজাজে বিরাট কোহলি।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। আরক ২৩ অক্টোবর সুপার টুয়েলভে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। টি টোয়েন্টি বিশ্বকাপে এবারও পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। গতবার বিরাট কোহলির নেতৃত্বেই সবচেয়ে বড় অঘটনের স্বাক্ষী থেকেছিল ভারত। পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার হেরেছিল তারা। সেই খারাপ স্মৃতি এখনও টাটকা হয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটারদের স্মৃতিতে। এবারও সেই পাকিস্তানের বিরুদ্ধেই ভারতীয় দলের প্রথম ম্যাচ। গতবারের বদলা নিতে ভারতীয় দল যে এবার মরিয়া তা বলার অপেক্ষা রাখে না।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি বিরাট কোহলি

এসিয়া কাপে বিরাট কোহলির দুর্ন্ত পারফরম্যান্স যে ভারতীয় দলকে অনেকটা আত্মবিশ্বাস যুগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপের শুরু থেকেই ভাল ছন্দে ছিলেন বিরাট কোহলি। সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচ বাদ দিলে প্রতিটি ম্যাচেই কোহলির ব্যাট থেকে এসেছে রানের ঝলক। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে তো বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। সেই ম্যাচেই বিরাট কোহলির ব্যাটে এসেছিল কেরিয়ারের ৭১তম সেঞ্চুরী।

বিশ্বকাপের প্রস্তুতিতে কোনওরকম খামতি যাতে না থাকে সেজন্য নির্ধারিত সময়ের আগেই এবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শুধুমাত্র তাই নয়, পার্থকেই বেছে নিয়েছে তারা প্রস্তুতির জন্য। রোবিত শর্মা থেকে বিরাট কোহলিরা কেউই কোনওরকম ফাঁক রাখতে নারাজ প্রস্তুতিতে। ইতিমধ্যেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেই ম্যাচে জিতেওছে টিম ইন্ডিয়া। যদিও সেখানে খেলেননি বিরাট কোহলি।

গতকালই হার্দিক পান্ডিয়ার জন্মদিন গিয়েছে। সেই দিনটা ছুটির মেজাজেই কাটিয়েছেন বিরাট কোহলিরা। এবার মার্কাস স্টয়নিসের সঙ্গে অস্ট্রেলিয়া ভ্রমনে বেড়িয়ে পড়েছেন বিরাট কোহলি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সতীর্থ ছিলেন তারা। ২০১৯ সালে তারা একসঙ্গে খেলেছেন। সেখানে তাদের মধ্যে সক্ষতাও ছিল যথেষ্ট ভাল।

এবার অস্ট্রেলিয়ায় সেই পুরনো বন্ধের সঙ্গেই খোশ মেজাজে রয়েছেন বিরাট কোহলি। আর তাদের সেই বে়ড়ানোর ছবিই এবার সোশ্যাল মিডিয়ায় পৌস্ট করেছেন শ্রেয়স আইয়ার। সব মিলিয়ে বিশ্বকাপের আগে বেশ খোশ মেজাজেই রয়েছেন বিরাট কোহলি।

close whatsapp