টি-২০ বিশ্বকাপ ২০২২: চোটের কারণে বাদ ডোয়েন প্রিটোরিয়াস, বদলি হিসেবে এলেন মার্কো য়্যানসেন

প্রিটোরিয়াস ভারত সফরে চোট পেয়েছিলেন

Marco Jansen
Marco Jansen. (Photo Source: Twitter)

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ডোয়েন প্রিটোরিয়াসের বদলি হিসেবে অলরাউন্ডার মার্কো য়্যানসেনকে নেওয়া হয়েছে। সদ্য সমাপ্ত ভারত সফরের সময় চোট পেয়েছিলেন প্রিটোরিয়াস। ভারতে – টি-২০ ও ওডিআই – দুটি সাদা বলের তিন ম্যাচের সিরিজ খেলতে এসেছিল প্রোটিয়ারা এবং উভয় সিরিজই ১-২ ব্যবধানে হেরেছে। এর আগে য়্যানসেন বিশ্বকাপের জন্য রিজার্ভ খেলোয়াড়দের তালিকার অংশ ছিলেন কিন্তু প্রিটোরিয়াসের চোট তাঁর জন্য মেগা ইভেন্টে পারফর্ম করার সুযোগ এনে দিয়েছে।

ক্রিকেট সাউথ আফ্রিকা ভারতের বিরুদ্ধে ওডিআইয়ের জন্য প্রিটোরিয়াসের বদলি হিসেবে য়্যানসেনকে নিয়েছিল। য়্যানসেন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে ব্যাট হাতে ১৪ রান করেন। তবে ৫.১ ওভারে ৪৩ রান দিলেও কোন উইকেট নেননি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের পিচ বাউন্স সহায়ক হওয়ার সম্ভাবনা এবং সেখানে মার্কো য়্যানসেনের মতো ৬ ফিট ৯ ইঞ্চ উচ্চতার খেলোয়াড় সাহায্য পাবেন বলে আশা করতে পারে প্রোটিয়া দল।

মার্কো য়্যানসেন এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন

উল্লেখ্য, মার্কো য়্যানসেন এখনও পর্যন্ত তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে কেবলমাত্র একটি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ২০২২ সালের জুনে ভারতের বিপক্ষে এই ফর্ম্যাটে অভিষেক করেন এবং চার ওভারে ১/৩৮-এর পরিসংখ্যান নিয়ে খেলা শেষ করেন। য়্যানসেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন এবং ৮.৩৯ ইকোনমি রেটে নয়টি উইকেট তুলেছিলেন। বিশ্বকাপে হঠাৎ পেয়ে যাওয়া সুযোগ কাজে লাগাতে চাইবেন তিনি।

ভারত সফর শেষ করে দক্ষিণ আফ্রিকা এখন মেগা ইভেন্টের জন্য অস্ট্রেলিয়া যাবে। ২৪শে অক্টোবর হোবার্টের বেলেরিভ ওভালে যোগ্যতা অর্জনকারী দলের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে। তাদের পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং দ্বিতীয় যোগ্যতা অর্জনকারী দলের বিপক্ষে। দলটি আগের মেগা ইভেন্টে ভালো পারফর্ম্যান্স করে গ্রুপ পর্বের চারটি ম্যাচ জিতলেও নেট রান রেটের কারণে সেমিফাইনালে যেতে পারেনি এবং এবারে গ্রুপ পর্বের ধাপ অতিক্রম করার জন্য বদ্ধপরিকর হবে।

close whatsapp