বুমরার পরিবর্তে ভারতীয় দলে সামির থেকে মহম্মদ সিরাজকেই এগিয়ে রাখছেন সুনীল গাভাসকর
আপডেট করা - Oct 12, 2022 1:59 pm

পিঠের সমস্যার জেরে এশিয়া কাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকেও ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের মঞ্চে নামার আগে যে ভারতীয় শিবিরের কাছে এটা সবচেয়ে বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। শোনাযাচ্ছে তাঁর জায়গায় নাকি মহম্মদ সামি ভারতীয় দলে আসতে পারেন। এই পরিস্থিতিতেই জসপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটারকে বেছেনিলেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।
মহম্মদ সামিকে নিয়ে কথাবার্তা চললেও, প্রাক্তন ভারতীয় তারপকার মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরার পরিবর্তে মহম্মদ সিাজকেই কেলানো উচিত্। মহম্মদ সামির থেকে এই তরুণ ক্রিকেটারকেই এগিয়ে রাখছেন সুনীল গাভাসকর। সদ্য শেষ হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ। সেখানেই বল হাতে দেখা গিয়েছিল মহম্মদ সিরাজকে। তাঁর পারফরম্যান্সের কথা বিচার করেই এই তরুণ ক্রিকেটারকে জসপ্রীত বুমরার পরিবর্ত হিসাবে খেলানোর পরামর্শ দিচ্ছেন সুনীল গাভাসকর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন মহম্মদ সিরাজ
এশিয়া কাপেও পিঠের সমস্।ার জেরে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু আগেই দলে ফিরেছিলেন তিনি। আর সেইসঙ্গেই স্বস্তি ফিরেছিল ভারতীয় শিবিরেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলেওঠিলেন তিনি। কিন্তু সমস্যা দেখা যায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই। প্রথম ম্যাচেই জসপ্রীত বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এরকপরই দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগে শোনাযায় জসপ্রীত বুমরার পিঠের সমস্যার কথা। এনসিএ-তে তাঁর চিকিত্সা করার পরই এবারের বিশ্বকাপ থেকে বুমরার চিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয় বোরিড তরফে। আর তাতেই শুরু হয়েছিল বনানান জল্পনা। জসপ্রীত বুমরার পরিবর্তে কে খেলবেন ভারতীয় দলে তা নিয়েই নানান কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছিল। বেশীরভাগ ক্ষেত্রেই মহম্মদ সামির নাম শোনা গিয়েছে। কিন্ত সুনীল গাভাসকর মহম্মদ সিরাজকেই চাইছেন ভারতীয় শিবিরে।
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে মহম্মদ সিরাজের সঙ্গেই যাব। কারণ তাঁকে ভাল বোলিং করতে দেখা গিয়েছি। মহম্মনদ সামিকে কিন্তু বোলিং করতে এখমনও পর্যন্ত দেখা যায়নি”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টির সঙ্গে একদিনের সিরিজেও দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন মহম্মদ সিরাজ। সিরিজের সেরাও হয়েছেন তিনি। অস্ট্রেলিয়া ডাকও পেয়েছেন মহম্মদ সিরাজ। সেইসঙ্গে অবশ্য রয়েছেন মহম্মদ সামি ও শার্দূল ঠাকুরও। শেষপর্যন্ত সমি নাকি সিরাজ কে বুমরার পরিবর্তে দলে আসে সেটাই এখন দেখার।