রামিজ রাজার মন্তব্যের পাল্টা জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন
আপডেট করা - Oct 10, 2022 9:14 pm

সোমবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ভারতীয় দল। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই আবার ভারতীয় দলের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেই ম্যাচে নামার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাকে অস্ট্রেলিয়া থেকেই জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন। কয়েকদিন আগেই পাকিস্তান দলকে ভারতের সমমান করা কথা বলেছিলেন রামিজ রাজা। সেই জবাবটাই এবার দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
শেষ দুই বছরে মুখোমুকি সাক্ষাতে ভারকতের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান। বিশ্বকাপ থেকে এশিয়া কাপ, সব জায়গাতেই পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতীয় দলকে। এবার সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও সেই পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ সুরু হওয়ার আগেই রামিজ পাজা ভারতীয় দলকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। সেই পারফরম্যান্স গুলোর কথা বলেই রামিজ রাজা জানিয়েছিলেন ভারতীয় দল নাতি এখন পাকিস্তানকে সম্মান জানাতে শুরু করেছেন।
বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামছে রবিচন্দ্রন অশ্বিনরা
সোমবারই সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে ম্যাচে হারবা জিত কখনোই কারোর প্রতি সম্মানের সৃষ্টি তৈরি করে না। প্রতিপক্ষ দলকে প্রতিটি দলই নিজেদের মতো করে সম্মান জানায়। রামিজ রাজার মন্তব্য যে একেবারেই রবিচন্দ্রন অশ্বিন সমর্থকন করতে পারছেন না তা বেশ স্পষ্ট।
এই প্রসঙ্গেই ভারত বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ম্যাচ শেষে রবিতন্দ্রন অশ্বিন জানিয়েছেন, জয় বা হার দিয়ে কখনোই কোনও প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শনের কোনো ব্যপার সৃষ্টি হয় না। যে পথে এগনো হয়, সেখানে নিজে থেকেই তৈরি হয় এই ব্যপারটা। পাকিস্তান দলকে আমরা অবশ্যই সম্মান প্রদর্শন করি এবং তারাও আমাদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ছিটকে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল পাকিস্তান।প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছিল ভারতীয় দল। ঠিক তেমনই এসিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে দুবারের সাক্ষাতে মাত্র একটি ম্যাচই জিততে পেরেছিল ভারতীয় দল। কিন্তু পরের রাউন্ডে গিয়েই পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল।
এরপর থেকেই পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান নানান কথাবার্তা বলতে শুরু করেছেন। ভারত নাকি পরপর হারার পরই পাকিস্তানকে সম্মান জানাতে শুরু করেছে। এমন মন্তব্য করার পরই পাল্টা জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন।