শ্রেয়সের সেঞ্চুরী ইনিংস ও ঈশানের ব্যাটে ভর করে সিরিজে সমতায় ফিরল ভারত

INDI WIN
INDI WIN. ( Image Source: twitter/bcci )

ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের ১৫০ রানের দুর্ধর্ষ পার্টনারসিপ। আর তাতেই প্রোটিটাদের হারিয়ে সিরিজে সমরতায় পিরল ভারতীয় দল। রাঁচিতে ঈশান কিষাণের ঝোড়ো ইনিংস ও শ্রেয়স আইয়ারের সেঞ্চুরী ব্যাটিংয়ে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে হেলায়হারাল ভারতীয়দল। ৭ উইকেটে  দক্ষিণ আফ্রিকাকে হারাল টিম ইন্ডিয়া। আক্ষেপ শুধু একটাই রয়ে গেল। মাত্র সাত রানের জন্য কেরিয়ারের প্রথম শতরান পেলেন না ঈশান কিষাণ। তবে শ্রেয়স আইয়ারের নিজের রান পেতে খুব একটা অসুবিধা হয়নি।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ লক্ষ্য পেলেও, ভারতীয় দল পারেনি। চূড়ান্ত ব্যটিং ব্যর্থতার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১১ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। ঘরের মাঠে শুরুতেই ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও কম সমালোচনা হয়নি। সেইসঙ্গে ঈশান কিষাণদের পারফরম্যান্স নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। এদিন যেন তারই জবাব দি ভারতীয় দলের ব্যাটাররা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরী করে ম্যাচের নায়ক এদিন শ্রেয়স আইয়ার

সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হল ভারতীয় দলকে। দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে ২৭৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল। সেখানেই এদিন জ্বলে উঠলেন বারতীয় দলের ব্যাটাররা। ঈশান কিষাণের ৮৪ বলে ৯৩ রানের ইনিংস। সেইসঙ্গে শ্রেয়স আইয়ারের সেঞ্চুরী ইনিংস। দক্ষিণ আফ্রিকাকে কার্যত উড়িয়ে দিল ভারতীয় দল। আর সেইসঙ্গেই সিরিজে সমতাও ফেরাল টিম ইন্ডিয়া। আইয়ার এবং ঈশানদের নিয়েই এখন সকলে প্রশংসায় পঞ্চমুখ। সেইসঙ্গে বিশ্বকাপের স্ট্যান্ড বাইয়ে থাকা শ্রেয়সকে দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টও কিন্তু বেশ স্বস্তিই পাচ্ছে।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। প্রোটিয়া শিবিরে এদিন টেম্বা বাভুমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারতীয় দলেও একটিই পরিবর্তন হয়েছিল। বল হাতে ভারতীয় বোলাররা ডিকক ও মালানকে তাড়াতাড়ি সাজঘরে ফেরালেও, সেখান থেকেই ম্যাচের হাল ধরেন হেনড্রিকস ও এডেন মার্করাম। আর তাতেই প্রথমে চাপ রাখলেও, ধীরে ধীরে ম্যাচের রাশ চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার হাতে। অভিষেকেই এদিন উইকেট নিয়ে সকরলকে চমকে দিয়েছিলেন শাহবাজ আহমেদ।

৩ উইকেট একাই নিয়েছেন মহম্মদ সিরাজ। কিন্তু আভেশ খান এদিনও বল হাতে ব্যর্থই হয়েছেন। শেষপর্।যন্ত ২৭৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হত ভারতীয় দলকে। সেই লক্ষ্যে শুরুটা কিন্তু ভারতীয় দলেরক ওপেনাররা করতে পারেননি। ৪৮ রানের মধ্যেই ২ উইকেট খোয়ায় টিম ইন্ডিয়া।

সেই জায়গা থেকেই ভারতের হাস ধরেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তারা। ঈশান কিষাণ এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন। মাত্র ৭ রানের জন্য কেরিয়ারের প্রথম সেঞ্চুরী হাতছাড়া হয় তাঁর। ঈশানের গোটা ইনিংস জুড়ে রয়েছে ৭টি ছয়ও ৪টি চার। অন্যদিকে শ্রেয়স আইয়ারের ১০৪ রানের ইনিংস জুড়ে রয়েছে ১৪টি চার। মাত্র ৩ উইকেটখুইয়েই ম্যাচ জিতে নেয় ভারত।

close whatsapp