নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী কুলদীপ যাদব
আপডেট করা - Oct 9, 2022 6:01 pm

সাদা বলের ফর্ম্যাটে বেশকয়েকদিন ধরেই নিয়মিত সদস্য নন কুলদীপ যাদব। বিশেষকরে গতবথর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হও.ার পর থেকেই কুলদীপ যাদবকে ভারতীয় দলের অনেক কম সময় দেখা গিয়েছে। দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেই ভারতীয় শিবিরে ফিরেছেন কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। চোট সারিয়ে ফেরার পর থেকে খেলার রিদিমটা যেন আরও ভালভাবে অনুভব করতে পারছেন তিনি। মনে করছেন কুলদীপ যাদব।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে ছিলেন কুলদীপ যাদব। কলকাতা নাইট রাইডার্স এবার তাঁকে ছেড়ে দিয়েছিল। যদিও আইপিএলে কুলদীপ যাদবের দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। দিল্লি ক্যারপিটালসেই এবার জায়গা করে নিয়েছিলেন কুলদীপ যাদব। সে্খানেই নিজের পারফরম্যান্সের প্রমাণ দিয়েছিলেন এই তারকা বোলার। শুধু তাই নয় একসময় আইপিএলের সর্বোচ্চ উইকেটের দৌড়েও ছিলেন তিনি। দীর্ঘদিন পর ফের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফিরেছেন তিনি।
গতবছর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল কুলদীব যাদবের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন কুলদীপ যাদব। প্রথম ম্যাচে ৩৯ পানই দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার এডেন মার্করামের মতো তারকা ক্রিকেচারকেও সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন কুলদীব যাদব। সদ্যই চোট সারিয়ে মাঠে ফিরেছেন কুলদীপ যাদব। বোলিং পারফরম্যান্সে যে তিনি কোবনওরকম খামতি পাচ্ছেন না তা বলতে কোনও দ্বিধা নেই কুলদীপের। বরং নিজের রিদিম একেবারেই ঠিক রয়েছে বলেই জানিয়েছেন কুলদীপ যাদব।
এই প্রসঙ্গে দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেই কুলদীপ যাদব জানিয়েছিলেন, আমি যথেষ্ট ভালভাবে বোলিং করতে পারছি। চোট সারিয়ে আসার পর থেকেই দেখছি আমার বোলিংয়ের রিদিম একেবারে সঠিকই রয়েছে। আমি যেমন নিজের বোলিংকে উপভোগ করছি, তেমনই নিজের পরিকল্পনার দিকেও যথেষ্ট ফোকাস রয়েছে আমার। গত ম্যাচে উইকেটে যথেষ্ট টার্ন ছিল। সেই পিচের এই সুবিধাটা কাজে লাগিয়েই নিজের স্পিনকে কার্যকর করেছি আমি।
ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সিরিজেও ভারতীয় দলের সদস্য ছিলেন কুলদীপব যদব। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে কিন্তু ১২ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নিজের পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন তিনি।